Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির দিনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায় (Subrata Guha Roy)। সেদিন সকাল থেকেই তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ধারাবাহিক ‘পরিণীতা’-র সেটে নির্দিষ্ট সময় পর্যন্ত অভিনয় করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাড়ি ফিরে ভাত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র পেটব্যথা। অভিনেতা প্রথমে ভাবেন, এটি হয়তো খাওয়াদাওয়ার অনিয়মের ফল। তবে হসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। কী কারণে ? কী হয়েছে তাঁর ? কেমন আছেন তিনি?
হাসপাতালে ভর্তি (Subrata Guha Roy)।
পেটব্যথা বাড়তে থাকলে সুব্রত গুহ রায় (Subrata Guha Roy) যোগাযোগ করেন তাঁর চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে। চিকিৎসক পরামর্শ দেন একটি ইনজেকশন নিতে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে। ইনজেকশন নেওয়ার পর কিছুটা ব্যথা কমে গেলেও ঝুঁকি নিতে চাননি অভিনেতা। পরিবারের পরামর্শে দ্রুতই হাসপাতালে ভর্তি হন তিনি।
চলছে পরীক্ষা ও চিকিৎসা (Subrata Guha Roy)।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে (Subrata Guha Roy)। রয়েছেন তিনি। তাঁকে কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছে, চলছে স্যালাইন। আপাতত তরল খাবার দেওয়া হচ্ছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
অভিনেতা সুব্রত গুহ রায়ের (Subrata Guha Roy) শরীর এখন কিছুটা স্থিতিশীল। ব্যথা অনেকটাই কমেছে।
পরিবার ও সহকর্মীদের উদ্বেগ
সুব্রত গুহ রায়ের (Subrata Guha Roy) অসুস্থতার খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত এবং সহকর্মীরা। ধারাবাহিক ‘নিমফুলের মধু’-তে তাঁর ‘অখিলেশ জেঠু’ চরিত্রটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়। তাই অনেকে হাসপাতালের খোঁজ নিচ্ছেন, সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন।
থাকতে হবে দুদিন
শোনা গিয়েছে , আপাতত ভয়ের কিছু নেই। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং দ্রুত সেরে উঠছেন। অভিনেতার কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। মঙ্গলবার সিটি স্ক্যান হয়েছে, কিছু ধরা পড়েনি। হয়ত আরও দুদিন থাকতে হবে হাসপাতালে। কারণ চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাইছেন।
সুস্থ কামনা
ইতিমধ্যে অভিনেতার সুস্থ হওয়ার বার্তা পাঠিয়েছেন বহু অনুরাগীরা। এছাড়াও তাঁর অভিনয় দর্শকদের ভীষণই পছন্দ। কেউ তো আবার দাদু কেউবা জেঠু বলে ডাকেন অভিনেতাকে । বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকের সাথে যুক্ত রয়েছেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ
প্রসঙ্গত বাংলা টেলিভিশন ও থিয়েটারের খ্যাতিমান অভিনেতা সুব্রত গুহ রায় গত কয়েক বছরে ধারাবাহিক ও পার্শ্বচরিত্রে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর ‘ধ্যাষ্টা জেঠু’ চরিত্র দর্শক-রসবোধে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।


