Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, বার্গার (Suji Burger) খেতে কমবেশি সকলেই পছন্দ করেন। তবে প্রতিদিন বাইরের খাবার না খেয়ে বাড়িতেই তৈরি করতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু সুজির বার্গার। খুব কম উপকরণে এবং অল্প সময়েই তৈরি করা যায় এই রেসিপি।
সুজির ব্যাটার তৈরী (Suji Burger)
সুজির বার্গার (Suji Burger) বানাতে প্রথমে একটি পাত্রে সুজি নিয়ে তার সঙ্গে দই, সামান্য নুন এবং প্রয়োজনমতো জল মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব পাতলা বা শক্ত না করে মাঝারি ঘন রাখতে হবে। এরপর কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে সুজি ভালোভাবে নরম হয়ে যায় ও ফুলে ওঠে।
কী কী মেশাবেন? (Suji Burger)
এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা এবং কাঁচালঙ্কা মিশিয়ে দেওয়া যায়। চাইলে স্বাদ বাড়াতে সামান্য গোলমরিচ বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
আরও পড়ুন: Purulia Rail Line: পুরুলিয়াতে নয়া রেললাইন, কত টাকা বরাদ্দ করল কেন্দ্র?
এরপর একটি প্যানে অল্প তেল গরম করে সুজির মিশ্রণটি গোল করে দিয়ে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। দুই পাশ হালকা বাদামি ও মচমচে হয়ে এলে নামিয়ে নিন। এবার বার্গার বানানোর জন্য একটি বান মাঝখান থেকে কেটে তার মধ্যে সুজির তৈরি প্যাটি, টমেটো, পেঁয়াজ, শসা ও সামান্য চিজ দিতে পারেন। সঙ্গে টমেটো সস বা মেয়োনিজ যোগ করলে স্বাদ আরও বাড়বে।


