Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনে জনপ্রিয় মুখ সুমি হর চৌধুরী (Sumi Har Chowdhury)। বেশিরভাগ সময় তাঁকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে বহুদিন ধরে তাঁকে আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি। এমনকি তার খোঁজও কেউ রাখতেন বলে মনে হয় না। কারণ তাঁকে সম্প্রীতি মানসিক ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পাওয়া গেল। যা দেখে অবাক সকলে।
মুখ্য চরিত্রে জনপ্রিয় (Sumi Har Chowdhury)
অভিনেত্রী সুমি হর চৌধুরী (Sumi Har Chowdhury) স্টার জলসায় (star Jalsha) ‘তুমি আশে পাশে’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পার্শ্ব চরিত্রে। এছাড়াও বিভিন্ন ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাঁকে দেখা না গেলেও ধারাবাহিকে মা, কাকিমা চরিত্রগুলিতে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে প্রশ্ন উঠছে ,তাহলে আজ তাঁর এমন অবস্থা কি করে হল? তার কি কেউ নেই? নাকি কোনও মানসিক আঘাতে এমন পরিণতি হয়েছে তাঁর ? বলতে গেলে সব প্রশ্নের উত্তর এখন অধরা।
মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার! (Sumi Har Chowdhury)
শোনা গিয়েছে, বর্ধমানে তাঁকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে (Sumi Har Chowdhury)। অভিনেত্রী নিজের নাম বলতে পেরেছেন। আর তিনি যে অভিনয় করতেন সেটা বলেছেন। কিন্তু কোথায় বাড়ি বা কোথা থেকে এসেছেন তার উত্তর ঠিকঠাক দিতে পারেননি। স্থানীয় বাসিন্দারা তাঁর জেনে খুঁজে পেয়েছেন পুরানো হারিয়ে যাওয়া অভিনেত্রীকে। অভিনেত্রীর পরনে ছিল কালো টি শার্ট, চুল এলোমেলো অবস্থায় তাঁকে পাওয়া যায়। শোনা গিয়েছে, আপাতত তাঁকে রাখা হয়েছে মিশনারিস অফ চ্যারিটিতে।
আরও পড়ুন: Madhumita Sarcar: শপিং শুরু, শীঘ্রই বিয়ের পিঁড়িতে মধুমিতা! তারিখ কত?
ছিল না যোগাযোগ
শোনা গিয়েছে, অভিনেত্রী সুমি হর চৌধুরীর মায়ের সাথে অনেকদিন যোগাযোগ নেই। সুমির মেয়ে রয়েছে, তাঁর সাথেও সুমির কোনও যোগাযোগ নেই। কিন্তু তাঁর বর্তমান পরিস্থিতি কী কারণে হল? আর তিনি কী করে বর্ধমানে এলেন, তাও প্রশ্ন থেকে যাচ্ছে দর্শকদের মনে। অনেকেই দায়ী করছেন ইন্ডাস্ট্রিকে। কারণ অনেকের ধারণা, অভিনেত্রীর হাতে দীর্ঘ দিন কাজ না থাকার কারণে হয়ত তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শোনা গিয়েছে, ইন্ডাস্ট্রির সাথে তাঁর বহুদিন যোগাযোগ ছিল না। এমনকি তাঁর বেশি বন্ধু-বান্ধবও ইন্ডাস্ট্রিতে নেই বললেই চলে। তাই অনেকের ধারণা হয়ত, সে কারণেই দীর্ঘদিন কাজের সাথে যুক্ত ছিলেন না তিনি।
আরও পড়ুন: Emraan Hashmi: নিজেকে বদলানোর চেষ্টা, পুরনো তকমা ঘোচাতে রক্তাক্ত ইমরান!
নিরাপদ আশ্রয়ে রাখা
অভিনেত্রী সুমি হর চৌধুরীর (Sumi Har Chowdhury) বর্তমান পরিস্থিতিতে অবাক ইন্ডাস্ট্রিও। কারণ কাজ না থাকার কারণে এমন ভয়ঙ্কর পরিস্থিতি যা কল্পনাও করা যায় না। তবে শোনা গিয়েছে তিনি এখন সুস্থ আছেন এবং তাঁকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।


