Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Mother)। কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বয়স ৭৭। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউ-তে রাখলেও, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মূত্রনালির সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে স্থানান্তরিত হন।
হাসপাতালে ভর্তি (Sourav Ganguly Mother)
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন নিরূপা দেবী। হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং এর পাশাপাশি ত্বকেও র্যাশ বের হতে শুরু করে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা থাকায় কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি মূত্রনালির মারাত্মক সংক্রমণে ভুগছেন।
বর্তমান শারীরিক অবস্থা (Sourav Ganguly Mother)
চিকিৎসায় ইতিবাচক সাড়া দেওয়ায় নিরূপা গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যে আইসিইউ (Sourav Ganguly Mother) থেকে হাসপাতালের জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। পারিবারিক চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও হৃদ্রোগ বিশেষজ্ঞ আফতাব খানের নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি তথা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিরূপা দেবী আগের চেয়ে অনেকটা ভালো আছেন এবং আশা করা যাচ্ছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।
আরও পড়ুন: Indian Criket Team: ফিজিও কমলেশ জৈনের ইস্তফা! ফিটনেস ও ভিসা সমস্যায় ভারতীয় শিবির
পুরোনো শারীরিক সমস্যা (Sourav Ganguly Mother)
১৩ মাস আগেও একই ধরনের সংক্রমণের শিকার হতে হয়েছিল নিরূপা দেবীকে। গত বছরের আগস্ট মাসেও জ্বর ও গলা ব্যথার উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সে বারও পরীক্ষায় ইউটিআই ধরা পড়েছিল। তখন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসায় সাড়া দিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এ বারেও চিকিৎসকেরা আশাবাদী যে সঠিক পথ্য ও চিকিৎসার মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।



