Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra Death) আর নেই। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক সপ্তাহ আগে শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর বাড়ি ফিরেছিলেন এই অভিনেতা। ঠিক ৯০তম জন্মদিনের কয়েক দিন আগেই স্তব্ধ হয়ে গেল তাঁর জীবনযাত্রা। সোমবার সকাল থেকেই হঠাৎ করে শরীর খারাপ হওয়ায় বাড়িতে চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত হয়।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়া (Dharmendra Death)
ধর্মেন্দ্রর (Dharmendra Death) প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা দুনিয়াসহ সমগ্র দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স পোস্টে লিখেছেন, ধর্মেন্দ্রর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের ইতি টানল। তিনি শুধু বড় মাপের অভিনেতাই ছিলেন না, তাঁর অভিনয়ের বহুমাত্রিকতা এবং ব্যক্তিগত সদাচরণ তাঁকে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিল। মোদি আরও জানান, ধর্মেন্দ্রর পরিবার ও ভক্তদের প্রতি তাঁর সমবেদনা রইল।

মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ (Dharmendra Death)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Dharmendra Death) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় চলচ্চিত্র জগতে ধর্মেন্দ্রর অবদান যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তিনি হেমা মালিনী ও সন্তানদের প্রতি সমবেদনা জানান, উল্লেখ করেন যে পরিবারের সদস্যরাই অভিনেতার বিশাল উত্তরাধিকার বহন করবেন।

রাষ্ট্রপতির শোকপ্রকাশ
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তাঁর মৃত্যুর খবর শুনে শোকবার্তা পাঠিয়েছেন।

অনুরাগীদের মধ্যে উদ্বেগ
সোমবার দুপুরে ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের ব্যবধানে সেই অ্যাম্বুলেন্স বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেলে উৎকণ্ঠা বেড়ে যায় আরও। পরে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রর নিথর দেহ নিয়ে গিয়েছে শ্মশানের পথে। ভিলে পার্লের পবন হংস শ্মশানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বড় ছেলে সানি দেওল শেষকৃত্যের দায়িত্ব পালন করেন।
জুহুর বাসভবনেই চলছিল চিকিৎসা
পরিবারের অনুরোধে ১২ নভেম্বর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল ধর্মেন্দ্রকে। তাঁর জুহুর বাসভবনেই চলছিল চিকিৎসা। চিকিৎসকদের মতে, ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু আচমকা সোমবার শরীর খারাপ হওয়ায় আর ফিরতে পারলেন না তিনি।
আরও পড়ুন: Kunal Ghosh: পায়ে গুরুতর আঘাত, হাসপাতালে কুণাল ঘোষ!
শ্মশানে একে একে উপস্থিত হন বলিউডের বিভিন্ন তারকা। তাঁদের চোখেমুখে শোক, প্রিয় অভিনেতাকে শেষবারের মতো বিদায় জানানোর বেদনা।


