Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাবের রাজনীতিতে নতুন করে (Raghav Chadha) চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরানোর কয়েক দিনের মধ্যেই তাঁর নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। সূত্রের খবর, বুধবার হঠাৎ করেই তাঁর জন্য নির্ধারিত Z ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়।
রাঘবের নিরাপত্তার দায়িত্ব (Raghav Chadha)
এতদিন পাঞ্জাব পুলিশের বিশেষ বাহিনীই রাঘবের (Raghav Chadha) নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু সেই ব্যবস্থায় পরিবর্তন এনে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের অবিলম্বে হেডকোয়ার্টারে ফেরার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পিছনে দলীয় অন্দরের টানাপোড়েন কাজ করছে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

নতুন জল্পনার জন্ম (Raghav Chadha)
তবে ঘটনায় নাটকীয় মোড় আসে খুব দ্রুতই। পাঞ্জাব সরকারের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের তরফে রাঘব চাড্ডাকে পুনরায় Z ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়। ফলে তাঁর নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাপ্রবাহ পাঞ্জাবের আম আদমি পার্টির ভিতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকি থাকলেও, তার আগেই এই ধরনের সিদ্ধান্ত রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: CBSE Board Results: দিদির ১০০ তে ১০০% নাম্বার! ৯৯.২% পেয়ে মন খারাপ বোনের!
রাঘব চাড্ডা দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। তাঁর নিরাপত্তা নিয়ে এমন ওঠানামা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে বলে মত অনেকের। কেন্দ্র ও রাজ্যের এই ভিন্ন অবস্থান ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।


