Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার ঐতিহাসিক (Suvendu Adhikari Oath) মুহূর্তের সাক্ষী থাকল বাংলা। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করার পর রাজ্যপাল তাঁকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন। এরপরই শপথবাক্য পাঠ করেন শুভেন্দু।
শপথ গ্রহণের আগে জাতীয় সঙ্গীত (Suvendu Adhikari Oath)
শপথগ্রহণের আগে গোটা ব্রিগেডে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠান শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: IRCTC Rules: চলতি ট্রেনে জিনিসের বাড়তি দাম! অভিযোগ জানাবেন কাকে?

ব্রিগেডে জনস্রোত
সকাল থেকেই ব্রিগেডমুখী ছিল জনস্রোত। বিজেপির পতাকা হাতে হাজার হাজার কর্মী-সমর্থক ভিড় জমিয়েছিলেন ময়দানে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নতুন সরকারের শপথকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা ব্রিগেড চত্বর।


