Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই রাজ্যেরআইন-শৃঙ্খলার হাল ধরতে কড়া পদক্ষেপ নিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার দুপুরে ময়দানের একটি সরকারি টেন্টে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল সহ উচ্চপদস্থ কর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন তিনি।
রক্ষা করাই হবে প্রশাসনের অগ্রাধিকার (Suvendu Adhikari)
সূত্রের খবর, এই বৈঠকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিনে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে প্রশাসনের অগ্রাধিকার। সোমবার নবান্নে মেগা বৈঠক প্রশাসনিক তৎপরতা আরও বাড়িয়ে আগামী সোমবার, ১১ মে নবান্ন সভাঘরে এক উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Suvendu Adhikari)
সোমবার বিকেল ৫টায় রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রেল পুলিশ সুপার এবং উচ্চপদস্থ আইপিএস অফিসারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকটি সরাসরি পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ওই একই দিনে দুপুর ১২টায় বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এবং বিকেল ৪টেয় জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: WB BJP Cabinet 2026: বাংলায় বিজেপির প্রথম মন্ত্রীসভা, শপথ নিলেন কারা?
প্রশাসনের খোলনলচে বদলে ফেলতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নতুন সরকার। প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে সিএমও-র ১৬ জন আধিকারিককে।
লক্ষ্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ
ভোট পরবর্তী হিংসা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর দিতে চাইছে নবান্ন। ময়দান টেন্টের বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “সময় নষ্ট করা যাবে না।” রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।



