Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আটলান্টিকে চলাচলকারী ডাচ অভিযাত্রী ক্রুজ জাহাজ MV Hondius-এ ভয়াবহ হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই পাঁচ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। জাহাজটির ক্রু সদস্যদের মধ্যে দুই ভারতীয় নাগরিকও রয়েছেন(Hantavirus Indian)।
মারণ যাত্রায় জাহাজ (Hantavirus Indian)
ডাচ সংস্থা Oceanwide Expeditions পরিচালিত বিলাসবহুল এই জাহাজটি ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে। ১০ মে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর কথা রয়েছে। শুরুতে প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন জাহাজে। তাঁরা মোট ২৮টি দেশের নাগরিক। এর মধ্যে ছিলেন ৩৮ জন ফিলিপিনো, ৩১ জন ব্রিটিশ, ২৩ জন মার্কিন, ১৬ জন ডাচ, ১৪ জন স্প্যানিশ এবং দুই ভারতীয় ক্রু সদস্য।
মৃতের তালিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, আটটি সন্দেহভাজন সংক্রমণের মধ্যে পাঁচটি ক্ষেত্রে হান্টাভাইরাস নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক ৬৯ বছরের ডাচ মহিলা, তাঁর স্বামী এবং এক জার্মান যাত্রী। ডাচ মহিলার স্বামী জাহাজেই মারা যান বলে জানা গিয়েছে।
সংক্রমণের ধরণ আলাদা (Hantavirus Indian)
বিশেষ উদ্বেগের কারণ, আক্রান্তদের শরীরে শনাক্ত হওয়া Andes strain-ই একমাত্র হান্টাভাইরাস যা সীমিত আকারে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে WHO স্পষ্ট জানিয়েছে, “এটি কোভিড বা ইনফ্লুয়েঞ্জা নয়, এর সংক্রমণের ধরণ সম্পূর্ণ আলাদা।” সংক্রমণ ঠেকাতে জাহাজে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আক্রান্তদের পরিচর্যায় নিয়োজিতদের উন্নত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কনট্যাক্ট ট্রেসিং (Hantavirus Indian)
এদিকে, ২৪ এপ্রিল সেন্ট হেলেনা দ্বীপে নেমে যাওয়া ২৯ জন যাত্রীর খোঁজে শুরু হয়েছে কনট্যাক্ট ট্রেসিং। WHO-সহ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি এখন জিনোম সিকোয়েন্সিং, আরটি-পিসিআর পরীক্ষা এবং অ্যান্টিবডি বিশ্লেষণের মাধ্যমে সংক্রমণের উৎস ও ছড়ানোর পথ খতিয়ে দেখছে।



