Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasads Birth Anniversary) ১২৫তম জন্মদিবস। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে আয়োজিত হতে চলেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেই প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখলেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল।
জিরাটে সাজো-সাজো রব (Syama Prasads Birth Anniversary)
আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম (Syama Prasads Birth Anniversary) জন্মদিবস। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে সাজ সাজ রব।
জিরাটে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা
প্রস্তুতির শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে জিরাটে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মহকুমা শাসক মধু শ্রী, এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং বলাগড়ের বিডিও মহাশ্বেতা বিশ্বাসের মতো আধিকারিকরা শ্যামাপ্রসাদের বাসভবন, আশুতোষ মুখোপাধ্যায় লাইব্রেরি ও স্কুল এলাকা ঘুরে দেখেন। মঞ্চ সজ্জা থেকে শুরু করে দর্শকদের বসার স্থান—প্রতিটি বিষয়ই খুঁটিয়ে দেখা হয়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধকে কেন্দ্র করেই হবে মূল অনুষ্ঠান। উল্লেখ্য, এই এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী ১২৫ ফুটের মূর্তি, পর্যটন কেন্দ্র এবং আধুনিক সংগ্রহশালা তৈরির কাজ চলছে। ভগ্নদশা থেকে লাইব্রেরিটিকে আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kunal Ghosh: ‘কণ্ঠরোধ করেন তাঁর কথা শুনব না’, প্রশিক্ষণ শিবির থেকে ওয়াক-আউট কুণাল ঘোষের
বিজেপি সূত্রে খবর, ৬ জুলাই সকালে প্রভাতফেরি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুপুর তিনটে থেকে হবে মূল অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকার কথা বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকারের। প্রশাসন ও শাসকদলের যৌথ এই প্রচেষ্টায় জিরাটের এই পৈতৃক ভিটে অদূর ভবিষ্যতে একটি বড় পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।


