Last Updated on [modified_date_only] by Sumana Bera
কেটিভি বাংলা: আজ, শুক্রবার থেকে খুলেছে টাটা গ্রুপের এই আইপিও-র সাবস্ক্রিপশন। দেখে নিন কত যাচ্ছে গ্রে মার্কেট প্রাইস।
বাজারে টাটার নতুন আইপিও। বিগত সপ্তাহে বেশ কিছু আইপিও লিস্টিং হয়েছে। আর সেখান থেকে মোটা অঙ্কের লাভ পেয়েছেন লগ্নিকারীরা। এবার আগামী ৬ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে টাটা ক্যাপিটাল (Tata Capital) আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে। অ্যাঙ্কর ইনভেস্টররা এই সংস্থার আইপিও-তে আবেদন করতে পারবেন ৩ অক্টোবর থেকে।
কবে বন্ধ হবে এই আইপিও? (Tata Capital)
টাটা গ্রুপের এনবিএফসি কোম্পানি টাটা ক্যাপিটালের (Tata Capital) আইপিও আজ, ৩ অক্টোবর অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য খুলেছে। খুচরো বিনিয়োগকারীদের জন্য এটি সোমবার, ৬ অক্টোবর খোলা হবে এবং ইস্যুটি ৮ই অক্টোবর বুধবার বন্ধ হবে। কোম্পানিটি এই আইপিওর মাধ্যমে ₹১৫,৫১২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এর মধ্যে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৪,৬৪১.৬ কোটি টাকা সংগ্রহ করা হবে।
আরও পড়ুন: Star Cement: গত মাসে দাম কমেছে এই স্টকের, এখন এই স্টক ট্রেডিং কি নিরাপদ?
কোম্পানির অ্যাঙ্কর বিনিয়োগকারীদের মধ্যে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস এএমসি এবং একটি সরকারি বিমা কোম্পানি অন্তর্ভুক্ত বলে জানা গেছে। তবে, কোম্পানিটি এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি (Tata Capital)।

আরও পড়ুন: IPO: লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ, বাজারে আসছে টাটা ক্যাপিটাল-এর আইপিও
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


