Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজ্ঞান কল্পকাহিনির দুনিয়ায় (Tesla Flying Roadster) এত দিন উড়ন্ত গাড়ির দেখা মিললেও বাস্তবে সেই স্বপ্ন এখনও অধরা। এ বার সেই ধারণাকেই বাস্তবের কাছাকাছি নিয়ে আসার দাবি করলেন টেসলার সিইও ইলন মাস্ক। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর টেক্সাসের ওয়াকোতে একটি বিশেষ অনুষ্ঠানে নতুন রোডস্টার গাড়ির প্রদর্শন করেন তিনি। মাস্কের দাবি, এই গাড়ি শুধু রাস্তায় দ্রুত ছুটবে না, বিশেষ প্রযুক্তির সাহায্যে বাতাসে লাফিয়ে উঠতেও সক্ষম হবে।
নতুন রোডস্টারের একাধিক বৈশিষ্ট্য (Tesla Flying Roadster)
স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত (Tesla Flying Roadster) এই প্রদর্শনীতে নতুন রোডস্টারের একাধিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়। মাস্কের বক্তব্য অনুযায়ী, গাড়িটি ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারবে। শুধু তাই নয়, গাড়ির নীচে সাকশন প্রযুক্তি ব্যবহার করে একটি খাড়া র্যাম্প বেয়ে উঠে উল্টো হয়ে ঝুলে থাকার প্রদর্শনও করা হয়। পরে র্যাম্প থেকে ঘুরে বাতাসে উল্টে গিয়ে এয়ার জেটের সাহায্যে অবতরণ করে গাড়িটি।
গাড়িতে ছিলেন না চালক (Tesla Flying Roadster)
নিরাপত্তার কারণে প্রদর্শনের সময় গাড়িতে (Tesla Flying Roadster) কোনও চালক ছিলেন না। দর্শকদের উদ্দেশে মাস্ক জানান, পরীক্ষাটি সফল হবে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে ব্যর্থ হলেও বিপদের আশঙ্কা কমাতে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হয়েছে। পরে এয়ার জেটের সাহায্যে পার্ক করে রাখা টেসলার একাধিক গাড়ির উপর দিয়েও লাফিয়ে যায় রোডস্টার।

কোন প্রযুক্তির ব্যবহার?
এই প্রযুক্তির জন্য গাড়িতে রয়েছে ১০টি নজল এবং অত্যন্ত উচ্চচাপের বায়ুর ট্যাঙ্ক। এগুলির সাহায্যে গাড়িটি বাতাসে ওঠার পাশাপাশি দ্রুত গতি অর্জন করতে পারে বলে দাবি করা হয়েছে। ২০২৮ সালে গাড়িটির উৎপাদন শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মাস্ক। তবে অতীতে টেসলার একাধিক প্রকল্প নির্ধারিত সময়ের পরে বাস্তবায়িত হওয়ায় এই সময়সীমা নিয়েও সংশয় রয়েছে।
আরও পড়ুন: Amit Shah: শহরে আসছেন অমিত শাহ, পুজোর প্ল্যানে থাকছে কী কী?
বিশেষজ্ঞদের মতে, প্রদর্শনে গাড়ির সাময়িকভাবে বাতাসে ওঠা আর দীর্ঘক্ষণ উড়তে পারা এক বিষয় নয়। স্মিথসোনিয়ানের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের বিশেষজ্ঞ রজার কনর মনে করেন, গাড়ি ও উড়োজাহাজের প্রযুক্তিগত চাহিদা আলাদা। তাই একই যানে দু’টির সুবিধা মেলানো অত্যন্ত কঠিন।


