Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রেফতারির আশঙ্কায় আইনি রক্ষাকবচের (Tulu Mondal) আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের পাথর ‘সম্রাট’ তথা ব্যবসায়ী নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। পুলিশ যাঁর হদিশ পাচ্ছে না, সেই টুলু মণ্ডল ‘পলাতক’ অবস্থায় কী করে মামলা দায়ের করলেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন!
আইনি রক্ষাকবচের আবেদন (Tulu Mondal)
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার (Tulu Mondal) পর থেকেই তিনি বেপাত্তা। বীরভূমের পাথর ‘সম্রাট’ তথা ব্যবসায়ী নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল নাকি বিদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সেই টুলু মণ্ডল এবার আইনি রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে রক্ষাকবচের আবেদন করে মামলা করেন টুলু মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
টুলুর বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত (Tulu Mondal)
সম্প্রতি এসটিএফ অভিযান চালিয়ে টুলুর (Tulu Mondal) বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রায় ১৪৪ কোটি নগদ টাকা, ২৪২টি গাড়ি, ৩০০ বিঘা জমি সহ ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিশাল সম্পত্তির তল পেতে তাঁর আত্মীয়-স্বজন, শ্যালক এবং শ্বশুরবাড়িতেও তল্লাশি চালাচ্ছে এসটিএফ। বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকেও নগদ সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। ১৫ কেজি সোনাও উদ্ধার করা হয়েছে।
সীতেশ প্রামাণিককে গ্রেফতার
ইতিমধ্যেই টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিককেও গ্রেফতার করেছে পুলিশ। মিনারের বাড়ি থেকে নগদ এবং সোনা উদ্ধারের পর বীরভূম জেলা পুলিশ টুলুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। পুলিশ সূত্রে খবর, এছাড়াও টুলুর বিরুদ্ধে একটি খুনের মামলা-সহ একাধিক মামলা রয়েছে। জানা গিয়েছে, বিশাল নগদ এবং সোনা উদ্ধারের পর তাঁর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলাতেই গ্ৰেফতারির আশঙ্কা করে রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু।
এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর রাজ্যের রাজনৈতিক পালা বদল হতেই বেপাত্তা টুলু মণ্ডল। তিনি বিদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছেন বলে খবর। মামলা করতে গেলে ওকালতনামায় এবং মামলার নথিতে সই করতে হয় মামলাকারীকে। তাই যে টুলু মণ্ডলের হদিশ পাওয়া যাচ্ছে না, পলাতক অবস্থায় সে কী করে হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করে মামলা করলেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন।


