Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে মোট ৪২৮ মিলিয়ন ডলারের দুটি গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে(US Defence Help)। এর মধ্যে রয়েছে ভারতীয় বায়ুসেনার AH-64E অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং সেনাবাহিনীর M777A2 আল্ট্রা-লাইট হাউইটজার কামানের দীর্ঘমেয়াদি সাপোর্ট।
অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনুমোদিত প্যাকেজ (US Defence Help)
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনুমোদিত প্যাকেজের মূল্য প্রায় ১৯৮.২ মিলিয়ন ডলার। এই চুক্তির আওতায় ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, টেকনিক্যাল এবং অন্যান্য প্রোগ্রাম-সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে। এই প্রকল্পের প্রধান সংস্থা বোয়িং এবং লকহিড মার্টিন।
২৩ কোটি ডলারের হাউইটজার প্যাকেজ
অন্যদিকে, M777A2 আল্ট্রা-লাইট হাউইটজারের জন্য ২৩ কোটি ডলারের sustainment package অনুমোদিত হয়েছে। এতে স্পেয়ার পার্টস, মেরামতি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ফিল্ড সার্ভিস প্রতিনিধি, প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের প্রধান ঠিকাদার BAE Systems।
কূটনৈতিক অংশীদারিত্ব আরও গভীর
মার্কিন প্রশাসনের মতে, এই দুই প্রতিরক্ষা সহায়তা চুক্তি ভারত-আমেরিকা কূটনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে। বিবৃতিতে ভারতকে “মেজর ডিফেন্স পার্টনার” হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সামরিক ভারসাম্যে কোনও বদল নয় (US Defence Help)
ওয়াশিংটনের দাবি, এই সহায়তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, সীমান্ত প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক হুমকি প্রতিরোধে সহায়ক হবে। পাশাপাশি মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, এই চুক্তিগুলি অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনও বড় পরিবর্তন আনবে না।
আরও পড়ুন: New Squadron: আসছে চতুর্থ S-400 স্কোয়াড্রন, আরও শক্তিশালী হবে ভারতের আকাশ
বেড়েছে প্রতিরক্ষা সহযোগিতা (US Defence Help)
গত এক দশকে ভারত ও আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষত অ্যাপাচি হেলিকপ্টার এবং M777 হাউইটজার বর্তমানে ভারতের সীমান্ত ও উচ্চভূমি যুদ্ধ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।



