Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাথায় শিংওয়ালা মুকুট, গলায় মোটা ফুলের মালা! একেবারে যমরাজের সাজে ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এমনই একটি মজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে চর্চা। হঠাৎ কেন বৈভবকে যমরাজের সাজে দেখালেন অভিজ্ঞ অলরাউন্ডার? আসলে আইপিএলের বাকি দলগুলিকে আগাম সতর্কবার্তা দিলেন কি রাজস্থানের তারকা? অন্যদিকে, বৈভবের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মুগ্ধ ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাও।
ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন বৈভব (Vaibhav Sooryavanshi)
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বৈভব। মাত্র ২৮ বলে শতরান করার পর ৫২ বলেই ডবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়ে ফেলেন ১৫ বছরের এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল একের পর এক বিশাল ছক্কা। এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে অনেকেরই মন্তব্য, ভিডিও গেমেও এমন ইনিংস দেখা যায় না! স্বাভাবিকভাবেই বৈভবের এই কীর্তিতে মুগ্ধ ক্রিকেটমহল।
বৈভবকে যমরাজ সাজিয়ে কী বার্তা জাদেজার? (Vaibhav Sooryavanshi)
তবে বৈভবকে নিয়ে জাদেজার সোশ্যাল মিডিয়া পোস্টের মেজাজ ছিল একটু অন্যরকম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বৈভবের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে মাথায় শিংওয়ালা মুকুট, গলায় মোটা ফুলের মালা। সব মিলিয়ে যমরাজের সাজে দেখা যাচ্ছে তরুণ ক্রিকেটারকে। ছবিতে বৈভবের পাশাপাশি রাজস্থান রয়্যালসকেও ট্যাগ করেছেন জাদেজা। সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি।
আসলে মজার ছলেই আইপিএলের বাকি দলগুলিকে সতর্ক করে রাখলেন রাজস্থানের তারকা অলরাউন্ডার। বৈভবের বিধ্বংসী ব্যাটিং যে আগামী মরশুমে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, সেই ইঙ্গিতই যেন দিয়েছেন তিনি। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস থেকে ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালসে ফিরেছেন জাদেজা। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এটি তাঁর দ্বিতীয় ইনিংস। দলে ফেরার পর থেকেই ‘বেবি বস’ বৈভবের সঙ্গে তাঁর মজার সম্পর্কের নানা ছবি সামনে এসেছে। এই পোস্টেও যেন সেই বন্ধুত্বেরই প্রতিফলন।
বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ তিলক বর্মা (Vaibhav Sooryavanshi)
শুধু জাদেজা নন, বৈভবের এমন বিধ্বংসী ইনিংসে মুগ্ধ ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাও। তরুণ সতীর্থের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, অসাধারণ বললেও বৈভবের ইনিংসকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। মাত্র ২৮ বলে শতরান করার পর যেভাবে ডবল সেঞ্চুরিতে পৌঁছেছে সে, তা সত্যিই অবিশ্বাস্য। বৈভব একের পর এক রেকর্ড ভাঙবে, সেটা সবাই জানতেন। কিন্তু এই ম্যাচেই এমন বিশ্বরেকর্ড গড়ে ফেলবে, তা কেউ কল্পনাও করেননি।
বৈভবকে পরামর্শ তিলকের (Vaibhav Sooryavanshi)
অধিনায়ক হিসেবে বৈভবকে কী পরামর্শ দেন? এই প্রশ্নের উত্তরে তিলক জানান, বিশেষ কোনও নির্দেশ দেন না তিনি। ছোট ছোট রান নিয়ে খেলার পরিবর্তে বড় শট খেলতেই বেশি স্বচ্ছন্দ বৈভব। তাই তাঁকে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিলক। তাঁর কথায়, বৈভবকে শুধু বলেছেন, ‘ভাই, তুই নিজের মতো করেই খেল।’
ডবল সেঞ্চুরির সময় সতীর্থদেরও হচ্ছিল ভয়! (Vaibhav Sooryavanshi)
বৈভবের ইনিংস চলাকালীন ডাগআউটে সতীর্থদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটাও জানিয়েছেন তিলক (Vaibhav Sooryavanshi)। তাঁর কথায়, বৈভব চার মারলে এখন আর তাঁরা খুব একটা উচ্ছ্বসিত হন না। কারণ এমন দৃশ্য দেখতে তাঁরা অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু ডবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে একটি ছক্কা মারার পর কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন সবাই। ভয় ছিল, এত কাছে এসে যদি আউট হয়ে যায়!
আরও পড়ুন: AIFF Election: সব বাধা কাটিয়ে ভোটাধিকার পেল আইএফএ, চাপে কল্যাণ চৌবে!
তিলক আরও জানান, বৈভবের ইনিংসে প্রায় ৩০টি ছক্কা ছিল। অর্থাৎ শুধু ছক্কা থেকেই এসেছে প্রায় ১৮০ রান। ১৫ বছরের এক ক্রিকেটারের ব্যাট থেকে এমন বিধ্বংসী ইনিংস নিঃসন্দেহে বিস্ময়কর। এখন থেকেই আইপিএলের প্রতিপক্ষদের সতর্ক করে রাখলেন জাদেজা। আগামী মরশুমে বৈভবের ব্যাটে আরও কত রেকর্ড ভাঙে, সেটাই দেখার।



