Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালে ঘুম থেকে উঠেও কাটছে (Vitamin D Deficiency) না ঘুম। সারাদিন কিচ্ছু করতে ইচ্ছে করে না। আপনি চাইলেও সারাদিন ঝিমিয়ে থাকছেন। মন ভালো থাকছে না। এগুলো কোনও স্বাভাবিক বিষয় নয়। শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে এই লক্ষণগুলো শরীরে দেখা যায়।
এর জন্য চিকিৎসার প্রয়োজন আর পাতে রাখা উচিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।
ডিম (Vitamin D Deficiency)
ডিমে প্রচুর পরিমানে ভিটামিন ডি (Vitamin D Deficiency) আর প্রোটিন থাকে। তাই ডিম হতে পারে এই ভিটামিনের ভালো উৎস।
দুধ (Vitamin D Deficiency)
অনেকে দুধ খেতে পছন্দ করেন না। অনেকে আবার ল্যাকটোজ সহ্য করতে পারেন না বলে খান না। কিন্তু দুধে থাকা ভিটামিন ডি শরীরের হাড় মজবুত করে।
আরও পড়ুন: FIFA: ফিফার উপর চাপ বাড়ছে টিকিটের দাম নিয়ে
বাদাম
যে কোনও ধরণের বাদামে লিপিড ও প্রোটিন দুইই থাকে। বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো হয় ও শরীর ভালো থাকে।
সূর্যরশ্মি
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাত সকালের দিকে আর পড়ন্ত বিকেলের দিকে গায়ে রোদ মাখা ভালো। প্রাকৃতিক ভাবেই রোদ্দুরে থাকে ভিটামিন ডি। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মনকেও ভালো রাখে।


