Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের (Weather Alert) প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে। বুধবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)
বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Alert) সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। আগামীকালও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। তবে ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ৩০ অগাস্টও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
স্বস্তি নেই উত্তরবঙ্গে (Weather Alert)
অন্যদিকে উত্তরবঙ্গেও স্বস্তি নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে পাহাড়ে ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Carrot Pudding: নরম তুলতুলে ক্যারট পুডিং, বানিয়ে ফেলুন ঝটপট!
কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

সব মিলিয়ে সপ্তাহের শেষ পর্যন্ত বাংলার আকাশে বর্ষার দাপট বজায় থাকারই ইঙ্গিত। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে বেরোনোই ভালো। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ রয়েছে।


