Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাত্যহিক মর্নিং ওয়াকে বেরিয়ে বিভিন্ন (BJP Dilip Ghosh) রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করেন খড়্গপুর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বুধবার সকালেও তার অন্যথা হল না।
প্রসঙ্গ: প্রতীক চিহ্ন সংকটে কালীঘাট তৃণমূল (BJP Dilip Ghosh)
উত্তর: এখন ঘাস আর জোড়াফুল (BJP Dilip Ghosh) আলাদা হয়েছে। এরপর আরেকটা ভাগ হলে জোড়া ফুল আবার আলাদা একটা একটা করে ফুল হয়ে যাবে। তৃণমূল নাম এবার বাদ দিন। এবার অন্য নাম ভাবুন। অথবা কংগ্রেসের লোগো ব্যবহার করুন। কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসে তাদের অনেককেই কোনো না কোনো দিন আবার কংগ্রেসে ফিরে যেতে হয়। সেদিকেই রাস্তা ঘুরিয়ে নিন।
প্রসঙ্গ: ডিজে মন্তব্যে ৩০ জুন অভিষেক ব্যানার্জির ভয়েস স্যাম্পেল টেস্ট করবে সিআইডি (BJP Dilip Ghosh)
উত্তর: সবাই চোখের সামনে লাইভ (BJP Dilip Ghosh) দেখেছে। ফলে ভয়েস মিলিয়ে কি হবে? শুধু ডিজে কেন? তোদের কোন বাপ রক্ষা করবে এটাও কি আপত্তিকর নয়! যে ধরনের ব্যবহার ডায়মন্ড হারবারের মানুষের ওপর চলেছে সেই কারণেই ফলতায় জামানত জব্দ হয়েছে। এই ধরনের মানুষকে রাজনীতি এবং সমাজ থেকে দূরে রাখা উচিত।
প্রসঙ্গ: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বললেন তিনি তৃণমূলে কোনোদিন দাম পাননি (BJP Dilip Ghosh)
উত্তর: ১৫ বছর পর হঠাৎ মনে হল? কত দাম চাই? (BJP Dilip Ghosh) ওরা কি দাম পাওয়ার যোগ্য?
প্রসঙ্গ: মিড ডে মিলে ডিম বাদ?
উত্তর: কে নিয়েছে সেটা সরকার ঠিক করে। হাসপাতালে খাবারের বরাদ্দ বৃদ্ধি হয়েছে। বাকি যদি এরকম সমস্যা ওঠে তাহলে সরকার দেখবে। হরিণঘাটা শুধুমাত্র মিড ডে মিলের উদ্দেশ্যে সাড়ে ৩ টাকায় ডিম সরবরাহ করে। আমাদের কাছে যদি এরকম কিছু চাওয়া হয় আমরাও দেখব।
প্রসঙ্গ: আড়াই লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি তৃণমূল
উত্তর: কাল মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন শুধু ফিকি কে কত কোটি টাকা দেওয়া হয়েছে। যেটা ঘুরে আবার আগের সরকারের হাতে চলে গেছিল। তাহলে ওই টাকার হিসেব দেবে কে? আগের মুখ্যমন্ত্রী সই করেছেন বলে ওটা ধরা গেছে। এরকম কত কত টাকার হিসেবই নেই।
প্রসঙ্গ: বিশ্ব বাণিজ্য সম্মেলনে কোটি কোটি খরচ কিন্তু বিনিয়োগ নেই
উত্তর: আমরা আগেও বলেছি। এটা নিয়ে শ্বেত পত্র প্রকাশ হওয়া দরকার। কারা ওই টাকা পেয়েছে? কত বিনিয়োগ হয়েছে। একই লোক প্রত্যেকবার সম্মেলনে এসে কিসব মৌ সাক্ষর করত। কিন্তু কিচ্ছু বিনিয়োগ হতনা। কি কারণে এত টাকা সম্মেলন করতে খরচ হল?
প্রসঙ্গ: সব্যসাচীর বান্ধবীর খোঁজ নেই
উত্তর: অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে বান্ধবী কালচার খুব বেশি ছিল। আরেকটা অপা বেরলো। কাল মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বলুক কে কত চুরি করেছে।


