Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাধারণ মানুষ আজোও নিরাপত্তার জন্য পুলিশের উপরে নির্ভর করে কিন্তু সেই রক্ষক পুলিশ যখন ভক্ষক হয়ে ওঠে তখনই সমস্যা জটীল আকার ধারণ করে (West Bengal)। এবার পুলিশের বিরুদ্ধেই এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনা পুলিশপশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ৬ নম্বর খিরাই অঞ্চলের ঘোড়ামারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: Today weather update: বজ্রবিদ্যুৎসহ ঝড়ের মুখে দক্ষিণবঙ্গ? কোন কোন জেলায় কমলা সতর্কতা?
অভিযোগ, রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৮টা নাগাদ বালিচক থেকে কম্পিউটার ক্লাস শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই কলেজছাত্রী। সেই সময় ঘোড়ামারা এলাকায় এক যুবক তাঁর পথরোধ করে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।
বিধায়ক ঘটনাস্থলে (West Bengal)
খবর পেয়ে এলাকার বিধায়ক স্বাগতা মান্না ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুলিশকে দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পিংলা থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (West Bengal)
ধৃত ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ট্রাফিক বিভাগের অধীনে কর্মরত এক পুলিশ কনস্টেবল। তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ব্যাগ, পুলিশ কনস্টেবলের পোশাক, একাধিক কন্ডোম এবং কিছু নিষিদ্ধ ওষুধ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে অভিযোগের কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিধায়ক স্বাগতা মান্না জানান (West Bengal)
তিনি নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। তিনি বলেন, বিষয়টি রাজ্য সরকারের উচ্চ পর্যায়েও তুলে ধরা হবে। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



