Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিট বিতর্ক যখন তুঙ্গে, দিল্লির রাজপথে (Modi Video) যখন নেমেছে জেঞ্জিরা আন্দোলন করতে, যখন প্রত্যেকে দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তখন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওর প্রথমে চিরাচরিত ভাবে, মোদের মুখে শোনা যায়নি মিত্র বা দেশবাসীও। বরং শোনা গেছিল হাই ফ্রেন্ডস। এবার সেই ভিডিও মুছে দিল মেটা।
ভিডিও মুছে দিল মেটা (Modi Video)
মঙ্গলবার সকালে আচমকাই দেখা যায় মোদির (Modi Video) পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গোটা ঘটনা ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছে মেটা। কিন্তু জানা যাচ্ছে, মেয়েটা কর্তাদের ইতিমধ্যেই তলব করা হয়েছে কেন্দ্রের তরফে।
মোদির ভিডিও ভিউ
বৃহস্পতিবার মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভিডিওটি পোস্ট করেছিলেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। সমালোচনা হয় মোদির ক্যামেরা ধরার অ্যাঙ্গেল এবং ভিডিও শুরুর সম্বোধন নিয়ে। সেই ভিডিওর ভিউ মাত্র ১২ ঘন্টায় ছাড়ায় ২৭১ মিলিয়নের গন্ডি। লাইকের সংখ্যা দেড় কোটি।
আরও পড়ুন: Assam Flood: ধীরে ধীরে স্বাভাবিকের পথে আসামের বন্যা পরিস্থিতি
বিজেপির তরফে এই নিয়ে ঝড় তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কেন মুছে দেওয়া হল? প্রশ্ন উঠছে মোদি ফলোয়ার্সের তরফে। ইতিমধ্যেই মেটা বিবৃতি দিয়েছে। বলা হয়েছে ভুলবশত ওই কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। এখন অবশ্য আবার ফেরত এসেছে সেই ভিডিও।


