Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী সিনেমার সুপারস্টারকে নিয়ে দুঃসংবাদ (Rama Rao Jr)। এবার গুরুতর আহত হলেন সুপারস্টার জুনিয়র এনটিআর। গতকালই আরেক সুপারস্টারের হাসপাতালে ভর্তি হবার খবর পাওয়া গেছে। শুটিং করতে গিয়ে কব্জিতে চোট পেয়েছিলেন রাম চরণ। তার জন্যই হাসপাতালে ভর্তি তিনি। এবার দুর্ঘটনার মুখে জুনিয়র এনটিআর।
কী ঘটেছিল? (Rama Rao Jr)
দক্ষিণী এই তারকার টিমের পক্ষ থেকে (Rama Rao Jr) জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় এক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা। তার জেরেই কাঁধে আর মুখে জোর চোট পান। বর্তমানে জুনিয়র এনটিআর চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল। খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি। চিকিৎসকদের বিশেষ বিশেষজ্ঞ দল অভিনেতাকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: Modi Video: মেটা মুছে দিল মোদির ফ্রেন্ডস ভিডিও, কিন্তু কেন?
বর্তমানে পরিচালক প্রশান্ত নীলের আগামী মেগা প্রজেক্ট ‘ড্রাগন’ এর কাজে ব্যস্ত জুনিয়র এনটিআর। ২০২২ সালে এই ছবিটির ঘোষণা করা হয়েছে। অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করের মতো তারকাদের দেখা মিলবে এই ছবিতে।


