Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভায় নারীদের জন্য ৩৩% সংরক্ষণ সংক্রান্ত সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ পাসের গুরুত্বপূর্ণ ধাপেই আটকে গেল(Women Reservation)। শুক্রবার ভোটাভুটিতে বিলটি পাস করাতে কেন্দ্রের প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু তা অর্জন করতে ব্যর্থ হয় সরকার। বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি, বিপক্ষে ২৩০টি ফলে প্রস্তাবটি গৃহীত হয়নি।
ভোটাভুটিতে তোলা হয়নি বাকি ২ বিল (Women Reservation)
এই বিলের সঙ্গে যুক্ত আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি এবং সীমা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) ভোটাভুটিতে তোলা হয়নি। কেন্দ্রের বক্তব্য, এই বিলগুলি পরস্পরের সঙ্গে “অবিচ্ছেদ্যভাবে যুক্ত”, তাই প্রথম বিলটি পাস না হওয়ায় বাকিগুলিও এগোনো সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর আবেদন
লোকসভায় দীর্ঘ আলোচনা, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত চলে এবং শুক্রবারও অব্যাহত থাকে, সেখানে সরকার নারী সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের আশঙ্কা দূর করতে বলেন, লোকসভায় আসন সংখ্যা বাড়লেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে কোনও অবিচার হবে না। তিনি সকল সাংসদের কাছে আবেদন জানান, বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে জাতীয় স্বার্থে বিবেচনা করতে।
আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরও (Women Reservation)
একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আশ্বাস দেন, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে প্রায় ৮১৬-এ বাড়ানো হলেও দক্ষিণী রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমবে না, বরং সামান্য বাড়তেও পারে। সরকার পক্ষ থেকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলকে এই বিল আটকে দেওয়ার জন্য দায়ী করা হয় এবং বলা হয়, এর রাজনৈতিক মূল্য তাদের দিতে হবে।
আরও পড়ুন: Iran US: ‘হরমুজ খোলা’ ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌ অবরোধ জারির ঘোষণা ট্রাম্পের
বিলের তীব্র সমালোচনা বিরোধীদের (Women Reservation)
অন্যদিকে, বিরোধীরা এই বিলের তীব্র সমালোচনা করে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, নারী সংরক্ষণের আড়ালে সরকার আসলে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো বদলাতে চাইছে। তিনি আরও দাবি করেন, সরকার জাতিগত জনগণনা (কাস্ট সেনসাস) এড়িয়ে যেতে চাইছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রতিনিধিত্ব কমানোর চেষ্টা করয়ে



