Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: ফের আইনি জটিলতায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলল সিবিআই। অভিযোগ, নিয়মিত তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিচ্ছেন না পার্থ। বিষয়টি নিয়ে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ (Partha Chatterjee)
বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়, জামিনের অন্যতম শর্ত অনুযায়ী নিয়মিত তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দেওয়ার কথা থাকলেও তা মানছেন না পার্থ।
আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রীর ২৫ বছরের পথচলা ঘিরে বাংলায় ১২ কর্মসূচি
যদিও এই অভিযোগের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবীর দাবি, তাঁর মক্কেল অসুস্থ। মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি হাজিরার আবেদন জানিয়ে সিবিআইকে আগেই ই-মেল করা হয়েছিল বলেও আদালতে জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন:Minakshi Mukherjee: জলবন্দি মানুষের জন্য সরকারি নির্দেশ কোথায়? প্রশ্ন মীনাক্ষীর
উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় সংশোধনাগারে থাকার পর গত বছর নভেম্বরে কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ১০ লক্ষ টাকার বন্ড-সহ একাধিক শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল। সেই শর্তগুলির অন্যতম ছিল, সপ্তাহে অন্তত এক বার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। কোনও শর্ত লঙ্ঘন হলে নিম্ন আদালত জামিন বাতিল করতে পারবে বলেও নির্দেশে উল্লেখ ছিল। এ বার সেই শর্তই লঙ্ঘনের অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।


