Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ১৫ অগাস্ট মানেই প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত বিশেষ ও গর্বের দিন। জাতীয় ছুটি থাকায় সকালে সাড়ম্বরে পতাকা উত্তোলন করা হয় দেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে। বিকেল হতেই বন্ধুবান্ধব কিংবা পরিবারের মানুষদের সঙ্গে ঘুরতে যাওয়া বা খাওয়াদাওয়ার সুন্দর প্ল্যান করে থাকেন অনেকে। তবে এ বছরের স্বাধীনতা দিবসের (Independence Day) আনন্দ কিছুটা হলেও ফিকে করে দিতে পারে আবহাওয়া (Weather Forecast)। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে যেভাবে বৃষ্টি দাপট দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, ১৫ অগাস্ট বৃষ্টি হবে তো? দুর্ভাগ্যবশত, আবহাওয়ার পূর্বাভাসে খুব একটা স্বস্তির খবর দিতে পারল না আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপে দুর্যোগের শঙ্কা (Independence Day)
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, একটি গভীর নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম মুখী এই নিম্নচাপটি মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর শক্তপোক্ত অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন: Jahangir Khan: জাহাঙ্গীরের কার্যালয়ে ঢুকে পড়ল জেসিবি, নেপথ্যে রহস্য?
এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ছয় জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) জন্য হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে (Independence Day) । এছাড়া পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কার কথা শোনানো হয়েছে।
সুন্দরবনে সতর্কবার্তা
সুন্দরবন ও উপকূলবর্তী নদী এলাকায় অমাবস্যার কটাল ও নিম্নচাপের ফলে পরিস্থিতি উত্তাল হতে শুরু করেছে। সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ অগাস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে (Independence Day) । উত্তাল সমুদ্র ও নদীর জলস্ফীতি সামাল দিতে নদীপথে স্পিডবোটে প্রচার চালাচ্ছে প্রশাসন। বিপজ্জনক এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও তৈরি রাখা হয়েছে।
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা (North Bengal Weather)
অন্যদিকে উত্তরবঙ্গেও শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার ও সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারসহ উপরের পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।
আরও পড়ুন: RG Kar Case: অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, পুলিশের জালে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়
সুতরাং, স্বাধীনতা দিবসের (Independence Day) দিন কোনো বিশেষ প্ল্যান থাকলে অবশ্যই আকাশের মুখ দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। আর একান্তই বাইরে বেরোতে হলে ছাতা ও বর্ষাতি সঙ্গে রাখা বাধ্যতামূলক!


