Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে (Abishek Porel) সহবাস, খারাপ কাজের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ক্রিকেটার অভিষেক পোড়েল। এক তরুণীর অভিযোগে ক্রিকেটারকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। ১১ই আগস্ট চুঁচুড়া আদালতে পেশ করা হলে তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলো চুঁচুড়া আদালত।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (Abishek Porel)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ক্রিকেটে দিল্লী ক্যাপিটাল (Abishek Porel) দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার অভিষেক। বাংলা দলেরও ভরসা অভিষেক। কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুনী গত ২৩ জুন মগরা থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্র মারফত জানা গেছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। তারা বিয়ে করবেন ঠিক ছিল। বিদেশেও গেছেন এক সঙ্গে। বছর দেড়েক আগে তাদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি।
হাইকোর্টের নির্দেশে গ্রেফতার
এবার সেই তরুণী ২৩ শে জুন তার বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেন। মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে। একাধিক বার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায়। অভিষেক পোড়েলকে পায়নি। এরপর বেশ কিছুদিন সময় কেটে গেলে তরুনী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় যত শীঘ্রই সম্ভব ক্রিকেটারকে গ্রেফতার করতে।
আরও পড়ুন: Kanyaratna Diwas: ১০০০ নয়, এবার ২০০০ টাকা! কন্যারত্ন দিবসে বড় ঘোষণা
এরপরই অভিষকে পোড়েলকে কলকাতা থেকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিলো।
প্রথমে চুঁচুড়া আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। শুক্রবার তাকে চুঁচুড়া আদালতে ফের পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


