Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Bohurupi 2 Teaser) পরিচালনা মানেই সেই ছবিতে থাকবে নতুন চমক। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া টিজারেও তার ব্যতিক্রম হল না। আসছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র। পুলিশ এবং ডাকাতের এক অদ্ভুত গল্প নজরে পড়তে চলেছে সকলের।
প্রকাশ্যে প্রথম ঝলক (Bohurupi 2 Teaser)
১৫ আগস্ট, ওরফে স্বাধীনতা দিবসের সকালে প্রকাশ্যে আসল ‘বহুরূপী’ সিক্যুয়েলের (Bohurupi 2 Teaser) প্রথম ঝলক। যা সামনে আসতেই দর্শকের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। বোঝাই যাচ্ছে সিস্টেমকে খোঁচা দিয়ে সামনে আসতে চলছে শিবপ্রসাদ এবং যিশুর যুগলবন্দি।
সংলাপে মাতালেন ময়দান (Bohurupi 2 Teaser)
টিজারের প্রথমেই পর্দায় বিক্রম প্রামাণিকের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যিনি নিজের আদতে সংলাপে মাতালেন ময়দান। ইনসপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে থাকছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যখন জেরার মুখে শিবপ্রসাদ ওরফে বিক্রম প্রামাণিক তখন তাঁকে বলতে শোনা গেল ‘আমাদের এই জেলে না অপরাধীদের জন্য থাকবার কোনও জায়গা নাই। এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী, তিন নম্বরে রেশনমন্ত্রী- এদের সঙ্গে থাকা যায় বলুন তো? ২৭টা ব্যাঙ্ক ডাকাতি করেছি আমি। আমার কোনও ইজ্জত নেই?’
আরও পড়ুন: Breast Massage: ব্রেস্ট ম্যাসাজ মানেই যৌন সুখ নয়, কেন জরুরি এই ম্যাসাজ?
বেশ কিছু বছর ধরে রাজনীতিতে মন্ত্রীদের জেলে যাওয়া এবং জেরা একাধিকবার দেখা গিয়েছে। শিক্ষা স্থান থেকে রেশন, কয়লা, বালি দুর্নীতির মতো একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছে নেতাদের নাম। যার সাক্ষী থেকেছে শহর, গ্রাম গোটা বাংলা। এবার প্রশ্ন থাকছে তবে কি’বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র এই সিক্যুয়েলে বাংলায় ঘটে যাওয়া রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা নেতাদের কেলেঙ্কারির কথা সামনে আনবে? এই ছবি চলতি বছরে পুজোয় পর্দায় মুক্তি পাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সরকার, কৌশানী মুখোপাধ্যায়। এখন একটাই প্রশ্ন, = এই গল্পে থাকছে নতুন কোন চমক?


