Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র (East Bengal ACL 2) ‘ডি’ গ্রুপে স্থান পেল ইস্টবেঙ্গল। এশিয়ার মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নামতে চলা লাল-হলুদ বাহিনীর জন্য নকআউটে পৌঁছানোর পথ যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। পশ্চিম বিভাগের এই গ্রুপে তাদের লড়তে হবে জর্ডন, ইরাক ও ওমানের লিগ চ্যাম্পিয়ন ও শক্তিশালী ক্লাবগুলির বিরুদ্ধে।
গ্রুপের প্রতিদ্বন্দ্বী দলগুলি (East Bengal ACL 2)
ড্রয়ের পর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইস্টবেঙ্গলের গ্রুপ ‘ডি’-তে থাকা বাকি তিনটি দল অত্যন্ত শক্তিশালী। জর্ডনের আল হুসেন গত মরশুমের দেশের চ্যাম্পিয়ন ক্লাব, যাদের স্কোয়াডে জাতীয় দলের ফুটবলাররা রয়েছেন। ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী প্রায় ৬১ কোটি টাকা বাজারমূল্য নিয়ে এই গ্রুপের সবচেয়ে দামি দল। এছাড়া ওমানের লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল সিব রয়েছে, যাদের গত মরশুমে এসিএল ২-র মঞ্চেই হারিয়েছিল এফসি গোয়া।
টুর্নামেন্টের সময়সূচি (East Bengal ACL 2)
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচগুলি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আগামী ১৫-১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮-৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর নকআউট পর্বের ম্যাচগুলি আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ১৫ মে আয়োজিত হবে।
আরও পড়ুন: Jamshedpur FC: জামশেদপুর এফসিকে বিদায় জানাল মোহনবাগান সমর্থকরা
ইস্টবেঙ্গলের প্রস্তুতি (East Bengal ACL 2)
সৌদি আরব, কাতার বা আমিরশাহীর হেভিওয়েট দলগুলি (East Bengal ACL 2) এই গ্রুপে না থাকায় কিছুটা স্বস্তি মিললেও, লড়াইয়ের চাপ বিন্দুমাত্র কমছে না। হাতে রয়েছে আর মাত্র এক মাস সময়। ইতিমধ্যেই ডুরান্ডের সেমিফাইনালে জায়গা করে নিলেও দলের প্রস্তুতিতে কিছু চিন্তা রয়েছে, যেমন নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এখনও দলের সঙ্গে যোগ দেননি এবং ডিফেন্ডার নাচো মনসালভে সম্পূর্ণ ফিট নন। তবে দলের জন্য এখনও এক জন বিদেশি ফুটবলার নেওয়ার সুযোগ ফাঁকা রয়েছে।



