Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের নালন্দায় মিড-ডে মিল ঘিরে ভয়াবহ (Mid Day Meal) অবহেলার অভিযোগ। পারসি মিডল স্কুলে খাবারের সঙ্গে নুন দেওয়ার সময় ভুল করে গুঁড়ো সাবান পাতে দেবার অভিযোগ উঠেছে। সেই খাবার খাওয়ার পরই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পেটের যন্ত্রণা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়। আপাতত প্রায় ৪০ জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
উঠছে একাধিক প্রশ্ন (Mid Day Meal)
স্কুল কর্তৃপক্ষ ভুলের কথা স্বীকার করলেও প্রশ্ন (Mid Day Meal) উঠছে, পড়ুয়াদের খাবারে এমন বিপজ্জনক গাফিলতি কীভাবে ঘটল? খাবারের সামগ্রী ও সাবান রাখার ব্যবস্থাপনাতেই বা নজরদারি কোথায় ছিল?
আরও পড়ুন: BJP: মিষ্টি অপছন্দেই তাণ্ডব, প্রকাশ্যে বিজেপি নেতার দাদাগিরি!
অভিভাবকদের অভিযোগ, শিশুদের জন্য বরাদ্দ খাবারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? সরকারি প্রকল্পের খাবারে এমন ঘটনা সামনে আসার পরও যদি নজরদারির ঘাটতি থাকে, তাহলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।
হাসপাতাল সূত্রে পড়ুয়ারা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে। মন্ত্রী হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেও, অভিভাবকদের মূল প্রশ্ন-এমন ঘটনা ঘটার আগেই প্রশাসনিক নজরদারি কোথায় ছিল?


