Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: তদন্তে সহযোগিতা করছেন না সুমিত রায় (Sumit Roy)। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন রাজ্যের। তারপরও সুমিতের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট।পরবর্তী শুনানি পর্যন্ত সুমিতের রক্ষাকবচ বহাল থাকবে বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে রাজ্যকে নির্দেশ শীর্ষ আদালতের।
সুপ্রিম স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy)
শালবনীর জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy)। তাঁর রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত। পরবর্তী শুনানি পর্যন্ত সুমিতের রক্ষাকবচ বহাল থাকবে বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সেই সঙ্গে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করছেন না সুমিত রায় (Sumit Roy)। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান সলিসিটর জেনারেল।
মামলার তদন্তে প্রকাশ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়
এই মামলার তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে বলে জানান তুষার মেহতা। তিনি আদালতকে জানান, এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে যে তথ্য ও নথি এসেছে, তা ঘটনার চেয়ে খুবই সামান্য। তদন্ত এখনও চলছে। আরও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সমস্ত নথি আদালতে পেশ করতেও তাঁরা প্রস্তুত বলে জানান রাজ্যের আইনজীবী।
রাজ্যের আইনজীবীর দাবির বিরোধিতা করে সুমিত রায়ের আইনজীবী পাল্টা দাবি করেন, গত ৮ অগস্ট থেকে প্রতিদিন তাঁর মক্কেল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের কাছে হাজিরা দিচ্ছেন। কিছু প্রশ্নের উত্তর না দেওয়ায় অধিকার সংবিধান দিয়েছে। এটা তাঁর সাংবিধানিক অধিকার।
আরও পড়ুন: Amar Domkal: অভিযোগ করেই মিলবে এবার সমাধান! ডোমকলে চালু ‘আমার ডোমকল’
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আদালত তদন্তে যেমন বাধা সৃষ্টি করছে না, ঠিক তেমনই সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে। আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকারও দিয়েছে। তাতেও কোনও সন্দেহ নেই।’


