Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: লালকেল্লায় প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় আত্মপ্রকাশ ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র। হু হু করে বাড়ছে ফলোয়ারস্। একে জাতীয় সুরক্ষার (National Security) হুমকি অ্যাখ্যা দিয়ে বামপন্থাকে নিশানা মন্ত্রী শঙ্কর ঘোষের। পাল্টা তোপ বিরোধীদেরও।
রাজনৈতিক ব্যঙ্গাত্মক রিলসেই বাড়ছে ফলোয়ারস্? (National Security)
দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মাওবাদী ও উগ্র ভাবধারার বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর বক্তব্যে ‘দিমাগি নকশাল’ শব্দ ব্যবহার করে সতর্ক করেন অভ্যন্তরীণ শত্রুদের। প্রধানমন্ত্রীর মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই ইনস্টাগ্রামসহ বিভিন্ন সমাজমাধ্যমে আবির্ভাব হয় ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র। সরকারি সিদ্ধান্ত থেকে শুরু করে নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে ব্যঙ্গাত্মক রিলস ও পোস্ট শেয়ার করতেই হু হু করে বাড়তে থাকে তাদের ফলোয়ারস্ সংখ্যা, যা নিমেষেই ছাড়িয়ে যায় ৪ লক্ষের গন্ডি!
সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক টানাপোড়েন। বিষয়টিকে দেশের অভ্যন্তরীণ সুরক্ষার (National Security) জন্য বড় হুমকি হিসেবে দেখছে গেরুয়া শিবির। বামপন্থাকে দেশের পক্ষে বিপদ বলেই মনে করছেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, “বামপন্থা দেশের জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীন নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। যারা দেশকে টুকরো টুকরো করার স্লোগান দেয়, আজাদিটাকে ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে দেশের অভ্যন্তরে প্রতিক্রিয়াশীলদেরকে শক্তি জোগান দেয়, তাদের দেশের মাটিতে থাকাটাই অপরাধ।”
যদিও ‘দিমাগি নকশাল’ অ্যাখ্যাকে অপমান নয় সম্মানের রূপে দেখছেন সিজেপি নেতা। প্রধানমন্ত্রী যা বলবে তার বিরুদ্ধেই নতুন পার্টি তৈরি হবে বলেও জানালেন তিনি।
আরও পড়ুন: Suvendu Adhikari: অগ্নিকাণ্ডের পর বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বার্তায় চাঞ্চল্য
প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিতেই কি নেটিজেনদের একাংশ এইভাবে ‘দিমাগি নকশাল’ ট্যাগকে ট্রেন্ডিং বানিয়ে রাজনৈতিক কটাক্ষ ছুড়ে দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে কোনও নির্দিষ্ট আইডোলজি (National Security) , তা নিয়ে এখন সরগরম সোশাল মিডিয়া ও জাতীয় রাজনীতি।


