Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন পুলিশ জেলার (Bangladeshi Arrest) রায়দিঘি থানার পুলিশের বড়সড় সাফল্য। নগেন্দ্রপুর এলাকার গাজীর মোড়ে একটি বাড়ি থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, দুজন মহিলা এবং তিন শিশু।
কী জানা গেছে? (Bangladeshi Arrest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ইয়াকুবের বাড়িতে ওই ব্যক্তিদের (Bangladeshi Arrest) থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপরই তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেকের বাড়ি বাংলাদেশের ফিরোজপুর এলাকায় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আটক ব্যক্তিরা এর আগে বেঙ্গালুরুতে ভাঙাচোরা ও নির্মাণ সংক্রান্ত কাজ করতেন। সেখানে প্রশাসনিক তৎপরতা শুরু হওয়ার পর তাঁরা রায়দিঘি থানা এলাকায় চলে আসেন বলে জানা যাচ্ছে। গত প্রায় সাত দিন ধরে তাঁদের ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলেও সূত্রের দাবি।

চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Bangladeshi Arrest)
আটক ১০ জনকে বর্তমানে লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের ভারতে প্রবেশের বৈধ নথিপত্র ছিল কি না এবং কীভাবে তাঁরা এই এলাকায় এলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
আরও পড়ুন: Kidney Scam: কাজের প্রলোভনে লুধিয়ানা, ঘুম ভাঙতেই পেটে অস্ত্রোপচারের দাগ! উঠছে কিডনি চুরির অভিযোগ!
উঠছে প্রশ্ন
ক্ষমতায় আসতেই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের তরফে করা হয়েছিল এসআইআর। কিন্তু তাতেও কী পুরোপুরি বাংলাদেশী মুক্ত ভারত করা গেছে? এখনও সীমান্তের নজরদারি এড়িয়ে আনাচে কানাচে লুকিয়ে আছে কত বাংলাদেশি! রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই বিষয়ে গাফিলতি বরদাস্ত নয়, বরং কেন্দ্রের অবস্থান আরও কড়া হওয়া উচিত।


