Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন (USCIRF) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত মার্কিন সফরের আগে সংগঠনটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সুপারিশ করে চাপ বৃদ্ধি করেছে(RSS Ban)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই সফরের সময় আরএসএস নেতাদের কোনও উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য প্রদান না করার জন্য মার্কিন সরকারের কাছে আহ্বান জানিয়েছে তারা।
সফর ও কর্মসূচি (RSS Ban)
সঙ্গঠনের শতবর্ষ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট থেকে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মোহন ভাগवत। ২৯ আগস্ট নিউ ইয়র্কে ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD) আয়োজিত “ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন”-এ তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
USCIRF-এর অভিযোগ
USCIRF-এর চেয়ার আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, আরএসএস-সংলগ্ন গোষ্ঠীগুলো ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্ত। অন্যদিকে, কমিশনার জিন মিলস স্পষ্ট জানিয়েছেন যে, ধর্মীয় স্বাধীনতার উদ্বেগ নিরসন না হওয়া পর্যন্ত সংগঠনটির নেতাদের কোনো সরকারি কূটনৈতিক সম্মান দেওয়া অনুচিত।
বার্ষিক প্রতিবেদন ও নয়া দিল্লির প্রতিক্রিয়া (RSS Ban)
কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে ভারতকে “বিশেষ উদ্বেগের দেশ” (Country of Particular Concern) হিসেবে চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি আরএসএস এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর ওপর সম্পদ ফ্রিজ ও প্রবেশে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের প্রস্তাব করা হয়।
তবে ভারতের বিদেশ মন্ত্রক এই সমস্ত অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। নয়া দিল্লি জানিয়েছে, USCIRF পক্ষপাতদুষ্ট ও বেছে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে। পাল্টা পদক্ষেপে, আমেরিকায় হিন্দু মন্দির ও ভারতীয় সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো খতিয়ে দেখার জন্য কমিশনকে পরামর্শ দিয়েছে ভারত(RSS Ban)। তবে মনে রাখা প্রয়োজন, USCIRF-এর সুপারিশগুলো কেবলমাত্র পরামর্শমূলক, যা মার্কিন প্রশাসন মানতে বাধ্য নয়।



