Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিপক্ষকে একডজন গোলে চূর্ণ করে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের (East Bengal AFC) যোগ্যতা অর্জন পর্বে নিজেদের আধিপত্য বজায় রাখল ইস্টবেঙ্গল। বাংলাদেশের রাজশাহী স্টার্সের বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে গুয়ামের রোভার্স এফসি-কে ১২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। দুই ম্যাচেই দাপট দেখিয়ে মাঠ ছাড়ল মশাল গার্লস।
প্রথমার্ধেই নিয়ন্ত্রণ ইস্টবেঙ্গল (East Bengal AFC)
বৃহস্পতিবারের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-হলুদ শিবির। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় প্রিয়াঙ্কা দেবীর শট থেকে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান অষ্টম ওরাঁও। এর ঠিক আট মিনিট পরেই নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন প্রিয়াঙ্কা দেবী। প্রথমার্ধ শেষেই ৩-০ গোলে এগিয়ে থেকে জয়ের ভিত্তি শক্ত করে ফেলেছিল দল।
দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ইস্টবেঙ্গল (East Bengal AFC)
বিরতির পর আরও বেশি ভয়ংকর হয়ে ওঠে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ। ৪৮ মিনিট থেকে শুরু হয় মশাল গার্লসের অবিরাম গোলবর্ষণ। অলিভিয়া আনোকাই ও অ্যাবিগেল আন্তোয়ি পরপর দুই মিনিটে গোল করেন। এছাড়া ৬৪ এবং ৭০ মিনিটে জোড়া গোল করে ব্যবধান আরও বাড়ান আবেনা আনোমা ওপোকু। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ৯৩ মিনিটে, গোল করে এই বিশাল জয় নিশ্চিত করেন সৌম্যা গুগুলথ। সামগ্রিক এই ম্যাচে ৯ জন আলাদা ফুটবলার গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন: DHFC Sport Minisrter: বড় ধাক্কা ডায়মন্ড হারবার এফসির, অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীল খাঁ-র
মূল পর্বের হাতছানি (East Bengal AFC)
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (East Bengal AFC) যোগ্যতা অর্জন পর্বে ১৩-০ গোলের সর্বাধিক জয়ের রেকর্ড ছিল। অল্পের জন্য সেই রেকর্ড ভাঙা না গেলেও, এই প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়ের ব্যবধান নিজেদের নামের পাশে লিখে নিল ইস্টবেঙ্গল। উল্লেখযোগ্য বিষয় হল, দুই ম্যাচে ১৬ গোল দিলেও একটিও গোল হজম করেনি তারা। আগামী রবিবার টুর্নামেন্টের আয়োজক দেশ মালয়েশিয়ার শক্তিশালী দল সাবাহ এফ এ-র বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচটি জিততে পারলে বা ড্র করলেই সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে ইস্টবেঙ্গল।



