Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় যখন যুবভারতী খতিয়ে দেখছে ব্রাজিলের (EB Debabrata Sarkar) প্রতিনিধি দল, তখন একটু দূরে ময়দানে ইস্টবেঙ্গল তাঁবুতে বসে উচ্ছ্বসিত দেবব্রত সরকার। বাকি আর পাঁচটা সাধারন মানুষের মত তিনিও অপেক্ষায় রয়েছেন সাম্বা দলের জন্য। দেবব্রত সরকার জানান, “আমি খুব এক্সাইটেড! কারণ আমি ব্রাজিল সমর্থক, বাই চাইল্ডহুড। ব্রাজিল এলে ব্রাজিল পৃথিবীকে তিকি তাকাটা শিখিয়েছে, আমি বিশ্বাস করি।”
ব্রাজিল আসায় উচ্ছ্বসিত (EB Debabrata Sarkar)
কিছুদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে বাইচুং ভুটিয়া জানিয়েছিলেন ব্রাজিল ম্যাচের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আশিয়ান টুর্নামেন্টকে। কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মত ভিন্ন। তিনি বলেন, “এরকম পরিস্থিতি ভারতবর্ষে কোনওদিন আসেনি। কেউ আমাদের এই ব্রাজিলের ম্যাচ উপভোগ করেনি। যে যাই এনে থাকুক। বিশেষ করে সরকারকে, মুখ্যমন্ত্রীকে, আমি বাহবা দিই, স্পোর্টস মিনিস্টারকে বাহবা দিই, যে আমাদের সবাইকে ব্রাজিলের ম্যাচটাকে উপভোগ করর সুযোগ করে দিয়েছে।”
ব্রাজিল ম্যাচ দেখতে যাবেন? (EB Debabrata Sarkar)
ব্রাজিল ম্যাচে থাকতে চান দেবব্রত সরকার। যুবভারতীতে বসে উপভোগ করতে চান পুরো ম্যাচ। তিনি উচ্ছ্বসিত গলায় জানান, ওই ম্যাচে উপস্থিত অবশ্যই থাকবো, ইচ্ছে আছে। যদি টিকিট পাই, নিশ্চয়ই যাবো।”
আরও পড়ুন: Sourav Ganguly: লর্ডসে ইতিহাস পুনরাবৃত্তি, ফিরল ২০০২-এর সৌরভের স্মৃতির নস্ট্যালজিয়া
এফিয়ং কবে আসছেন? (EB Debabrata Sarkar)
এফিয়ংকে নিয়ে জোর আলোচনা চলছে (EB Debabrata Sarkar)। সমর্থকরা খুবই অপেক্ষায় রয়েছেন এফিয়ংয়ের। এই মরসুমে এফিয়ং পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এফিয়ং। কিন্তু ভিসা সমস্যায় এখনও কলকাতায় আসতে পারেননি। ডুরান্ড ফাইনালের আগেই তাঁকে শহরে নিয়ে আসার চেষ্টা চলছে। তাই তিনি কবে আসছেন তা প্রশ্ন উঠতেই দেবব্রত সরকার বলেন, “চেষ্টা করছি, যত তাড়াতাড়ি এখনো ভিসাটাকে, যে সমস্যা ওর আছে, একটা ক্লিয়ার করবার, এভিডিও প্রসেস চলছে। হোপফুলি দুই একদিনের ভেতরে মিটে যাবে।”



