Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ৩ অক্টোবর দুর্গোৎসবের পূর্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল (India vs Brazil)। এই ঐতিহাসিক ম্যাচকে কেন্দ্র করে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতায় এসে পৌঁছেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
যুবভারতীর পরিকাঠামো পরিদর্শন (India vs Brazil)
বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি দলটি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড, মাঠ, গ্যালারি এবং ড্রেসিং রুম সহ সমস্ত ব্যবস্থা ও পরিকাঠামো দীর্ঘক্ষণ ধরে খতিয়ে দেখেন। এই পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ, ফেডারেশনের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শুক্রবারও এই প্রতিনিধি দলটি নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে টিম হোটেল সহ বাকি সমস্ত আয়োজন বিস্তারিতভাবে খতিয়ে দেখবেন।

প্রতিনিধি দলের সদস্য (India vs Brazil)
ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে আসা পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে জেনারেল সুপারভাইজার অব মেনস ন্যাশনাল টিমস হিসেবে রয়েছেন সের্জিও দিমাস দে অলিভেইরা। প্রশাসক হিসেবে উপস্থিত রয়েছেন ভিনিসিয়াস ব্যারোজো কস্তা। এছাড়া মার্কেটিং এবং অপারেশন ম্যানেজার হিসেবে হোসে ভিতর সেনাটোরে দে পাউলা লিমা, ফিজিওলজিস্ট হিসেবে গুইলহারমে প্যাসস র্যামস এবং নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রুনো মাজজেই রেইস এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: EB Debabrata Sarkar: কবে আসছেন এফিয়ং? জানিয়ে দিলেন দেববব্রত সরকার

ঐতিহাসিক ম্যাচের প্রস্তুতি (India vs Brazil)
ক্রীড়ামন্ত্রী (India vs Brazil) ইন্দ্রনীল খাঁ জানান, “ভারতের বিরুদ্ধে ব্রাজিলের এই ম্যাচটিকে ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অভিজ্ঞতা। দূর্গা পুজোর আগে ইতিহাস তৈড়ি হতে চলেছে। রাজ্যজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে এবং বিশ্বকাপের সমতুল্য অভিজ্ঞতা দিতে স্টেডিয়ামের পরিকাঠামো ও অন্যান্য আয়োজন সম্পূর্ণ নিখুঁত করতে জোরকদমে কাজ চলছে।”



