Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: ভারতীয় রেলের পর এবার কলকাতা মেট্রোতেও আসতে চলেছে নিরাপত্তার নতুন প্রযুক্তি ‘কবচ’। ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কী এই ‘কবচ’ প্রযুক্তি (Kavach Technology) এবং কীভাবে কাজ করবে এটি?
সহজ কথায় ‘কবচ’ প্রযুক্তি (Kavach Technology)
কলকাতা লাইফ লাইন মেট্রো রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। যাত্রীদের এই সফরকে আরও নিরাপদ করতে এবার মেট্রো ট্র্যাকে বসানো হচ্ছে আধুনিক ‘কবচ’ প্রযুক্তি (Kavach Technology)। এমন একটি স্মার্ট সিস্টেম যা ট্রেন চালকের কোনও ভুল হলেও নিজেই গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে আটকে দিতে পারে দুর্ঘটনা।
- ভুল করে চালক সিগন্যাল পার করলে গাড়ি নিজে থেকেই থেমে যাবে
- নির্ধারিত সীমার চেয়ে বেশি স্পিডে চললে মেট্রোর গতি কমে যাবে
- একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এলে মুখোমুখি ধাক্কা আটকাতেও সাহায্য করবে
- প্রতিকূল আবহাওয়া বা কুয়াশাতেও নিরবচ্ছিন্ন সিগন্যালিং বজায় রাখতে সক্ষম
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) সিগন্যালিং ব্যবস্থা যথেষ্ট আধুনিক। প্রতিটি লাইনেই ‘অটোমেটিক ট্রেন কন্ট্রোল’ ব্যবস্থা রয়েছে। কিন্তু নয়া করিডরগুলোতে ‘কবচ’ (Kavach Technology) যুক্ত হলে ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণে আরও একটি অটোমেটিক সুরক্ষাবলয় তৈরি হবে। চালক অসাবধান হলে বা হঠাৎ কোনও বিপদের আশঙ্কা তৈরি হলেই এই প্রযুক্তি নিজে থেকে সতর্ক বার্তা পাঠাবে এবং প্রয়োজনমতো স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষবে।
আরও পড়ুন:NewTown: টায়ার ছাড়াই ছুটছে বেপরোয়া গাড়ি! নিউটাউনে তিন মদ্যপ যুবকের তাণ্ডব
যাত্রীদের কী লাভ হবে? ট্রেনের সফর হবে অনেক বেশি ঝুঁকিমুক্ত। চালকের মানবিক ভুলের কারণে দুর্ঘটনার কোনও ভয় থাকবে না। যেকোনও আবহাওয়াতে সিগন্যালিং ব্যবস্থা থাকবে সচল। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থা (Kavach Technology) চালু হলে সাধারণ মানুষের মেট্রো সফর শুধু দ্রুতই নয়, হয়ে উঠবে একেবারেই নিশ্চিন্তের। তিলোত্তমার গণপরিবহণে যা নিশ্চিতভাবেই এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে।


