Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত দুদিনের অশান্তি হামলা ও ভাঙচুরের ঘটনায় এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University)। শুক্রবার দুপুরেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA।
বিশ্ববিদ্যালয় সূত্রে (Jadavpur University)
জানা গিয়েছে ১৯ ও ২০ আগস্ট রাতে ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতের সংরক্ষিত CCTV ফুটেজ তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হবে। সেই ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সময় কারা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেছিলেন কীভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল এবং ঘটনায় কোনও বহিরাগত যুক্ত ছিলেন কি না তা তদন্ত করা হবে।
শনাক্ত করার চেষ্টা (Jadavpur University)
কোনও বহিরাগতকে চিহ্নিত করা গেলে CCTV ফুটেজের মাধ্যমে তাঁদের শনাক্ত করারও চেষ্টা করা হবে। পাশাপাশি ঘটনার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না সেটিও তদন্তের আওতায় থাকবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে (Jadavpur University)
এদিন দুপুর ৩টে নাগাদ বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উপাচার্য সহউপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। অন্যদিকে ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের অরবিন্দ ভবনের গাড়িবারান্দায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে JUTA। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষক সংগঠনের সদস্যরা। কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে (Jadavpur University)।
উপাচার্যের কাছে ডেপুটেশন (Jadavpur University)
অশান্তির ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির অভিযোগ ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এমনকি ঘটনার সময় প্রশাসনিক কর্তাদের ক্যাম্পাসে দেখা যায়নি বলেও অভিযোগ তাঁদের। এই অভিযোগ তুলে উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: Amit Shah: ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্ত নিয়ে বৈঠক, উত্তরবঙ্গে অমিত শাহের বিশেষ নজরে ‘চিকেনস নেক’
উত্তেজনা অব্যাহত (Jadavpur University)
অন্যদিকে ABVP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে বুধবার রাতে তাদের সংগঠনের কোনও সদস্য বাইরে থেকে ক্যাম্পাসে প্রবেশ করেননি। ঘটনায় দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে। তদন্ত কমিটি গঠন পুলিশের তদন্ত এবং JUTAর কর্মবিরতি সব মিলিয়ে শুক্রবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।



