Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: সপ্তাহের শুরুতেই ফের বদলাচ্ছে আবহাওয়ার (Weather Update) মেজাজ। রাজ্যজুড়ে সোমবার বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-দুই অংশেই বজায় থাকবে বৃষ্টির দাপট। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব জেলাতেই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update)
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার হালকা থেকে (Weather Update) মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলার ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা একরকম থাকবে না। কিছু জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
স্বস্তি নেই শহরে (Weather Update)
কলকাতার ক্ষেত্রেও স্বস্তির খবর নেই। সোমবার সকাল থেকেই আকাশের মুখ থাকবে ভার। দিনের বেশিরভাগ সময়ই আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দুপুরের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে।

শুধু এক পশলা বৃষ্টি নয়, কয়েক দফায় বৃষ্টির (Weather Update) সম্ভাবনাও রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। ফলে অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়া-সোমবার বাইরে বেরোলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
তাপমাত্রার পরিবর্তন!
তাপমাত্রার ক্ষেত্রেও খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রির আশপাশে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে।
উত্তরবঙ্গের অবস্থা
এবার নজর উত্তরবঙ্গে। পাহাড় থেকে সমতল-উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির সঙ্গে বাড়তে পারে ঝোড়ো হাওয়ার দাপট। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা থেকে সমতলের বাসিন্দাদেরও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে।
আরও পড়ুন: Heavy Rain: ফের আবহাওয়ার মেজাজ বদল! উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা
অর্থাৎ সোমবার রাজ্যের কোনও প্রান্তই পুরোপুরি বৃষ্টিমুক্ত থাকছে না। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দুপুরের পর বজ্রঝড়ের আশঙ্কা। আর উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।


