Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিনতাই (Gold Chain Recovery) হওয়া সোনার হার উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কলকাতা পুলিশের ট্যাংরা থানা এলাকার বাসিন্দা শেখ রাজ্জাক ওরফে রাজাকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করতেই উদ্ধার হয় মূল্যবান সামগ্রীটি।
কী হয়েছিল? (Gold Chain Recovery)
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৫ জুন রাষ্ট্রগুরু অ্যাভিনিউ (Gold Chain Recovery) এলাকায় সকালে হাঁটতে বেরিয়েছিলেন সোমা ভট্টাচার্য নামের এক মহিলা। সেই সময় দুষ্কৃতীরা তাঁর গলার সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়। এর পরিপ্রেক্ষিতে নাগেরবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৪(২)/৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: Tofu: পনিরের বদলে টোফু, কেন বেছে নেবেন?
তদন্তে নেমে ট্যাংরা থানা এলাকার বাসিন্দা শেখ রাজ্জাক ওরফে রাজাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন সাব-ইন্সপেক্টর শিবশঙ্কর পাল। জেরার মুখে ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া ওই সোনার চেনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ব্যারাকপুর সিটি পুলিশের সাউথ জ়োনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


