Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: বাংলায় এখনই বিদায় নিচ্ছে না বর্ষা (Weather Forecast)। সকাল থেকেই কা বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
কলকাতার আবহাওয়া (Weather Forecast)
বৃষ্টিভেজা সকাল শহর (Weather Forecast) কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা মহানগরীর আকাশ থাকবে মূলত মেঘলা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

মিলবে বৃষ্টি থেকে ছুটি (Weather Forecast)
গতকাল সকাল সাড়ে ছ’টা থেকে আজ সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ১২৯.৮ মিলিমিটার। নাগাড়ে বৃষ্টির জেরে এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪.৩ ডিগ্রি কম-২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৯৫ শতাংশ, যার ফলে বৃষ্টির বিরাম মিললেও বজায় থাকবে গুমোট ভাব।
আরও পড়ুন: Bally Halt Station: যাত্রী স্বাচ্ছন্দ্যে বালি হল্টে বড় উদ্যোগ, উঁচু করা হল প্ল্যাটফর্ম
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা জেলার জন্যও জারি হয়েছে বিশেষ ‘নাউকাস্ট ওয়েদার ওয়ার্নিং’। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদায় হলুদ সতর্কতা (Yellow Warning) জারি রয়েছে। জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কার কারণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে দুর্যোগ চলাকালীন নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


