Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লাল-হলুদ শিবিরের পাঠ চুকে গিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (East Bengal-Oscar Bruzon)। পদে থাকাকালীন যেমন তিনি একাধিকবার ক্লাব কর্তাদের সঙ্গে বিরুদ্ধে মুখ খুলেছিলেন একইভাবে দল ছাড়ার পরও সেই পরিস্থিতির কোনও বদল ঘটেনি। প্রাক্তন কোচের ক্ষোভ ও বিভিন্ন জল্পনার মধ্যে বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে তাদের অবস্থান পরিষ্কার করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে প্রাক্তন হেড কোচের প্রতি তাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই এবং তারা তাকে যথেষ্ট সম্মান করেন। তবে এই বিবৃতির পরেও অস্কার ব্রুজোঁর ক্ষোভ কমেনি, বরং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
ক্লাবের অফিসিয়াল বিবৃতি (East Bengal-Oscar Bruzon)
সোশ্যাল মিডিয়ায় ক্লাবের নাম ব্যবহার করে অস্কার ব্রুজোঁকে জড়িয়ে চলতে থাকা বিভিন্ন অপপ্রচার থামাতেই এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে কিছু অননুমোদিত ব্যক্তি ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। লাল-হলুদে কাটানো সময়ে অস্কারের অবদানের কথা মনে রেখে ক্লাবের তরফ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি ক্লাব কর্তারা জানান, অস্কারের বর্তমান দল, খেলোয়াড় নির্বাচন কিংবা কোনো পেশাদার সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার কোনো আগ্রহ বা এক্তিয়ার তাদের নেই। সমর্থকদেরও অনুরোধ জানানো হয় যাতে তারা এই ধরনের ভুয়ো পেজ বা পোস্ট থেকে নিজেদের দূরে রাখেন।

প্রাক্তন কোচের পাল্টা তোপ (East Bengal-Oscar Bruzon)
ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ যখন বিবৃতি দিয়ে এই বিতর্কের অবসান ঘটাতে চেয়েছিল, ঠিক তখনই পরিস্থিতি নতুন মোড় নেয় অস্কার ব্রুজ়োর এক বিস্ফোরক কমেন্টে। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের সেই পোস্টের নিচে সরাসরি মন্তব্য করে ম্যানেজমেন্টকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অস্কার লেখেন যে ক্লাবের এই সাফাই একদমই বিভ্রান্তিকর এবং দলের প্রতিটি সমর্থক ম্যানেজমেন্টের নিজস্ব এজেন্ডা ও দ্বিমুখী নীতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি সরাসরি অভিযোগ তোলেন যে কর্তৃপক্ষ তাদের নিজেদের লোক ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: East Bengal Ake Loba: এএফসি-র আগে স্বস্তি ইস্টবেঙ্গলে, লোবা কি নামতে পারবেন প্রথম ম্যাচে?
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘QEBNA’ (East Bengal-Oscar Bruzon)
এই পুরো বিতর্কের মূলে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় এক্সের একটি বিশেষ অ্যাকাউন্ট, যার নাম ‘East Bengal News Analysis’ বা সংক্ষেপে QEBNA (East Bengal-Oscar Bruzon)। অস্কার ব্রুজোঁর দাবি, এই পেজের নেপথ্যে মূল ইন্ধন রয়েছে খোদ ক্লাব ম্যানেজমেন্টেরই। প্রকৃতপক্ষে এই ধরনের কিছু আনঅফিসিয়াল প্রোফাইল থেকে প্রাক্তন কোচ এবং ক্লাবকে কেন্দ্র করে কিছু উস্কানিমূলক পোস্ট করা হয়েছিল, যা দেখে অস্কার চরম ক্ষুব্ধ হন এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। যদিও ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ওই সকল প্রোফাইল বা পোস্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কোনওভাবে সরাসরি যোগাযোগ নেই।



