Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর ভোগে খিচুড়ি মানেই বাঙালির (Bhoger Khichuri) নস্টালজিয়া। গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে লাবড়া, বেগুন ভাজা আর চাটনি-এই আয়োজনে পুজোর দুপুর যেন আরও জমে ওঠে। বাড়িতেও খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু ভোগের খিচুড়ি।
লাগবে কী কী ? (Bhoger Khichuri)
গোবিন্দভোগ চাল ২ কাপ, সোনামুগ ডাল ১ কাপ (Bhoger Khichuri) , আলু ২টি, ফুলকপি ১ কাপ, কুমড়ো ১ কাপ, কাঁচা লঙ্কা ৩-৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, নুন, চিনি, ঘি এবং সর্ষের তেল।
বানাবেন কিভাবে?
প্রথমে মুগ ডাল শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিন। ডালের সুন্দর গন্ধ বেরিয়ে এলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালের সঙ্গে মিশিয়ে দিন। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল ও ঘি গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন।
এরপর আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। আলু, ফুলকপি ও কুমড়ো দিয়ে হলুদ ও সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চাল-ডালের মিশ্রণ দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে পরিমাণমতো গরম জল ঢেলে দিন।
আরও পড়ুন: Kidnap: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে ছাত্রীকে অপহরণ, ৩ লক্ষ টাকা মুক্তিপণের দাবি
কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে মাখা-মাখা ঘনত্ব এলে সামান্য চিনি ও ঘি মিশিয়ে নামিয়ে নিন।


