Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট দলে চোট-আঘাতের সমস্যা বাড়ছে (Indian Cricket Team)। মেডিকেল সাপোর্ট সিস্টেমের পারফরম্যান্সে ক্ষুব্ধ বিসিসিআই। তাই এবার বড় পদক্ষেপ নিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। হাই-লেভেল রিভিউ মিটিংয়ের পর জাতীয় দলের প্রধান ফিজিও কমলেশ জৈনের চুক্তি বাতিল করেছে বোর্ড। বর্তমানে নোটিস পিরিয়ডে থাকা কমলেশ জৈনের পরিবর্তে খুব শীঘ্রই নতুন কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।
ফিজিওর চুক্তি বাতিলের কারণ (Indian Cricket Team)
২০২২ সালে নীতীন প্যাটেলের স্থলাভিষিক্ত হয়ে টিম ইন্ডিয়ার প্রধান ফিজিওর দায়িত্ব গ্রহণ করেছিলেন কমলেশ জৈন। কিন্তু বিগত কয়েক মাসে জাতীয় দলের একের পর এক সিনিয়র ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে পড়ে ছিটকে যাওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখা এবং চোট থেকে দ্রুত রিকভারি করানোর ক্ষেত্রে আশানুরূপ ফলাফল না পাওয়ায় বোর্ডের তরফ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ মেডিক্যাল ব্যবস্থা (Indian Cricket Team)
বোর্ডের মেডিক্যাল প্রোটোকল ও পরিকাঠামোর ওপর ক্রিকেটারদের আস্থার অভাবও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আধুনিক মেডিক্যাল টিম থাকা সত্ত্বেও সম্প্রতি একাধিক সিনিয়র ক্রিকেটার চিকিৎসার জন্য বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। বোর্ডের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতি ক্রিকেটারদের এই অনাস্থা বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
সাপোর্ট স্টাফের পরিবর্তন (Indian Cricket Team)
সম্প্রতি দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ পদেও পরিবর্তন এসেছে। প্রাক্তন কোচ সোম দেশাইয়ের বিদায়ের পর অ্যাড্রিয়ান লে রক্স নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন। সাপোর্ট স্টাফের এই হঠাৎ রদবদলের ফলে ক্রিকেটারদের প্রশিক্ষণ এবং ফিটনেস রুটিনেও কিছু পরিবর্তন এসেছে, যা মানিয়ে নিতে ক্রিকেটারদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
নতুন ফিজিওর সন্ধান (Indian Cricket Team)
বিসিসিআই জাতীয় দলের পুরো মেডিকেল ও ফিটনেস সাপোর্ট সিস্টেমে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছে এবং কমলেশ জৈনের বিদায় সেই প্রক্রিয়ারই সূচনা (Indian Cricket Team) । আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। উক্ত সিরিজের আগেই ভারতীয় ড্রেসিংরুমে নতুন প্রধান ফিজিওর আগমন ঘটে কি না, এখন সেটাই দেখার।



