Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে বাংলার রাজনীতিতে (Nandigram By Poll Election) নতুন জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সেখানে নিজেদের প্রার্থী না দেওয়ার ইঙ্গিত দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার একই কথা জানিয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক আখরুজ্জমান। শুক্রবার সেই অবস্থানই আরও স্পষ্ট করলেন ঋতব্রত।
কৌশল নাকি সৌজন্য? (Nandigram By Poll Election)
তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম (Nandigram By Poll Election) থেকে উপনির্বাচনে লড়াই করলে ঋতব্রত শিবির প্রার্থী প্রত্যাহার করবে। এর কারণ হিসেবে তিনি ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মমতার নিজের বুথ ও এলাকায় পরাজয়ের প্রসঙ্গ তুলে ধরেন। ঋতব্রতের দাবি, নন্দীগ্রামে মমতা প্রার্থী হলে তাঁকে জেতার সুযোগ করে দেওয়াই তাঁদের অবস্থান। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এই মন্তব্যকে নিছক সৌজন্য নয়, বরং কৌশল হিসেবেই দেখছে।
পুজোর আগে ভোটপুজো (Nandigram By Poll Election)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১,৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার পুজোর আগে ফের এই কেন্দ্রে ভোট হতে চলেছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আরও পড়ুন: Rekha Patra: ‘আদালতের নির্দেশ আমার পক্ষে’, ভাইরাল ভিডিও বিতর্কে রেখার পাল্টা জবাব
এরই মধ্যে নন্দীগ্রামে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়েও দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা দুই পক্ষের। ফলে মনোনয়ন পর্ব শুরুর আগেই প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয়ে যায় কি না, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।


