Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুভ চক্রবর্তী: শালবনী জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়কে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হলে তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Sumit Roy)। শুক্রবার আদালতে হাজির করার পর বিচারকের সামনে মামলার তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে তদন্তকারী সংস্থা। এরপরই সুমিত রায়কে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতে একাধিক দাবি (Sumit Roy)
অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকেও আদালতে একাধিক দাবি জানানো হয়। তার মধ্যে অন্যতম ছিল, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের সময় তাঁর আইনজীবী যেন নির্দিষ্ট নিয়ম মেনে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি সুমিত রায়ের কিছু শারীরিক সমস্যা রয়েছে বলেও আদালতের নজরে আনেন তাঁর আইনজীবী। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় (Sumit Roy)
আদালতে সুমিত রায়ের পক্ষ থেকে আরও কয়েকটি আবেদন পেশ করা হয়েছে। পাশাপাশি তিনজনের নাম জমা দেওয়ার বিষয়েও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তা পরবর্তী পর্যায়ে স্পষ্ট হবে।

আরও পড়ুন: Nabanna: মানা হচ্ছে না অগ্নি সুরক্ষা বিধি, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ নবান্নের
এদিকে, আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশের পর মামলার তদন্তে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে আরও কী কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর তদন্তকারী সংস্থার। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়েও আগ্রহ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।



