Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ এবং ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরের প্রশাসনিক টানাপোড়েন এবার খেলার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ায় (Oscar Bruzon death threat)। একের পর এক বোমা ফাটাচ্ছেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ। এবার সোশ্যাল মিডিয়ায় একাধিক স্ক্রিনশট পোস্ট করে প্রাক্তন লাল-হলুদ কোচ অস্কার দাবি করেছেন যে, তিনি এবং তাঁর পরিবার সরাসরি খুনের হুমকি পাচ্ছেন।
আইনি হস্তক্ষেপের দাবী (Oscar Bruzon death threat)
অস্কার তাঁর এক্স হ্যান্ডেলে পাওয়া প্রাণনাশের হুমকির বার্তাগুলির স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ভারতে ফিরে এলে তিনি ও তাঁর পরিবার চরম বিপদের মুখে পড়বেন। পরিস্থিতি গুরুতর বুঝে অস্কার ইতিমধ্যেই এই বিষয়ে ভারতে অবস্থিত স্প্যানিশ দূতাবাস এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে আইনি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। স্ক্রিনশটগুলিতে মেসেজ প্রেরকদের নামও স্পষ্ট দেখা যাচ্ছে। অস্কার জানান, এই ঘটনা আর কেবল ফুটবল বা মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্পষ্টত ভয় দেখানো ও নিরাপত্তার ওপর বড় আঘাত।
ক্লাব শীর্ষকর্তার দিকে আঙুল (Oscar Bruzon death threat)
এই প্রাণনাশের হুমকির ঠিক আগেই অস্কার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের দিকে সরাসরি আঙুল তুলে বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলেন। অস্কারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে হওয়া টানা ব্যক্তিগত আক্রমণ এবং কুরুচিকর প্রচারের নেপথ্যে ক্লাবের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর যোগ রয়েছে। তিনি প্রকাশ্যে প্রশ্ন করেন যে, নিতুদার নেতৃত্বাধীন কাঠামোর সঙ্গে যুক্ত কেউ কি এই সাইবার আক্রমণ বা হুমকি দিতে উৎসাহ দিচ্ছেন অথবা নির্দেশ দিচ্ছেন?
হুমকি নিয়ে অস্কার (Oscar Bruzon death threat)
নিজের ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অস্কার এখনই সরাসরি কারও নাম ধরে দোষারোপ করতে চাননি (Oscar Bruzon death threat)। তিনি জানান, কোন পক্ষ এই হুমকির নেপথ্যে রয়েছে তা নিয়ে প্রমাণ ছাড়া প্রকাশ্যে কিছু বলা ঠিক হবে না। তবে তাঁর কাছে সমস্ত ধরনের প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং খুব শীঘ্রই তিনি বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন।



