Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ও সাংগঠনিক (Trinamool Symbol Dispute) নিয়ন্ত্রণ নিয়ে চলা টানাপড়েন এবার পৌঁছল নির্বাচন কমিশনের দরজায়। শনিবার দিল্লিতে কমিশনের দফতরে পৃথক ভাবে হাজির হয় ‘ঋতব্রত তৃণমূল’ এবং ‘কালীঘাট তৃণমূল’ শিবির। দুই পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় নথি ও তথ্য কমিশনের কাছে জমা দিয়েছে বলে জানা গিয়েছে।
ঋতব্রতর দাবি (Trinamool Symbol Dispute)
প্রথমে কমিশনের সঙ্গে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Trinamool Symbol Dispute) নেতৃত্বাধীন শিবির। প্রায় ৮০ মিনিটের বৈঠকের পর বেরিয়ে ঋতব্রত দাবি করেন, কমিশনের যাবতীয় প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছেন। তাঁর বক্তব্য, তৃণমূল কোনও ব্যক্তি বা পরিবারের নিয়ন্ত্রণে থাকা দল নয়। একজনের সিদ্ধান্তে একটি রাজনৈতিক সংগঠন চলতে পারে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে নিশানা করেন তিনি।
ঋতব্রতর দাবি, রাজ্যের সাগর থেকে পাহাড় পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোর দায়িত্ব তাঁদের হাতেই রয়েছে। বিকল্প প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বলে জানান।
কালীঘাট শিবির (Trinamool Symbol Dispute)
এর পরেই কমিশনের দফতরে পৌঁছন কালীঘাট শিবিরের প্রতিনিধিরা। তাঁদের দলে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ সাকেত গোখলে এবং এক আইনজীবী। এই শিবিরের তরফে কুণাল ঘোষ দাবি করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রয়েছেন এবং মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই রয়েছে।
আরও পড়ুন: Somnath Darshan: বিনামূল্যে সোমনাথ দর্শন, ১১০০ পুণ্যার্থীকে নিয়ে গুজরাতের পথে রাজ্য
দুই পক্ষের দাবি-পাল্টা দাবির মধ্যে এখন মূল প্রশ্ন—-জোড়া ফুল’ প্রতীক এবং দলের তহবিলের অধিকার শেষ পর্যন্ত কার হাতে থাকবে? কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


