Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: শুক্রবার রাতে ঋতব্রত মুখোপাধ্যায় (Tollywood) তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানান, সম্প্রতি তাঁর চোখে দুটি বড় অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, তিনি নিজেই পরিস্থিতির আপডেট জানাবেন, এবং এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ না করার জন্যও অনুরোধ করেছেন। এই পোস্ট দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
আপাতত বিশ্রামে ঋতব্রত (Tollywood)
বড়পর্দা থেকে ওয়েব, ঋতব্রত নিজের (Tollywood) দক্ষতায় নিজের জায়গা করে নিয়েছে। অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে হিসাবে নয়, অভিনেতা নিজের কাজ দিয়ে জায়গা করে নিয়েছেন টলিউডে। অভিনয়ের পাশাপাশি অডিওড্ৰামাতেও নিজের কণ্ঠ দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। সম্প্রতি তাঁর ‘ব্রহ্মচারী বয়েজ” এবং “ভার্জিনপুর” নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে আপাতত শারীরিক অবস্থার কারণেই বেশ কিছুদিন কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

Kedarnath Cloudburst: কেদারনাথ যাত্রাপথে ফের মেঘভাঙা বৃষ্টি, নামল ধস
অসুস্থ অভিনেতা
অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্টার মাধ্যমে তাঁর অনুরাগীদের জানিয়েছেন তার শারীরিক সমস্যা এবং সফল অস্ত্রোপচারের কথা। এদিন তিনি লেখেন চোখের সমস্যার কারণে তাঁর দুটি অস্ত্রোপচার করতে হয়েছে। আপাতত ডাক্তারদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। তবে গত দশটি দিন তাঁর এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময় গেছে। তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে লিখেছেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে অভিনেতার চোখে কী সমস্যা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। অনুরাগীরা অনেকেই জানতে চেয়েছেন ঠিক কী সমস্যায় ভুগছেন তিনি। আবার অনেকেই তাঁর সুস্থতাও কামনা করেছেন। প্রত্যেকেই চান অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসুক ।


