Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: ডিজিটাল ইন্ডিয়া গড়ার ডাক দিয়েছে মোদি সরকার। বর্তমানে অনলাইন ট্রানজকশনের দিকেই ঝোঁক বেড়েছিল সাধারণ মানুষের (UPI)। বাজার থেকে শপিং অ্যাপ, সব কিছুতেই খুব সহজেই অন লাইন পেমেন্ট ব্যবহার করা হত। নগদ রাখার ঝামেলা নেই। এরপরেই অনলাইন পেমেন্টে অতিরিক্ত ফি (টাকা) বসানোর নির্দেশিকা জারি করে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকাতে জানানো হয়েছে, অনলাইন লেনদেনের উপর এবার এমডিআর বসানো হবে। তবে এ বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।
এমডিআর কী ? (UPI)
এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) হল একটি প্রসেসিং চার্জ, যা একজন ব্যবসায়ী ডিজিটাল পেমেন্ট করার জন্য পেমেন্ট সংস্থাকে দেয়। খুব সহজ ভাষায় বলতে গেলে, যখন আপনি কাউকে কোনও টাকা পাঠাচ্ছেন, এই টাকা পাঠানোর জন্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা আপনার অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট শতাংশ অর্থ কাটবে। ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষে ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে ২০২০ সাল থেকে ইউপিআই লেনদেনে এমডিআর শূন্য রাখা হয়েছিল।
নয়া বিজ্ঞপ্তি (UPI)
গত আগস্টে এই ব্যবস্থার মাধ্যমে ২৪৫১ কোটি লেনদেন হয়েছে যার মোট মূল্য প্রায় ২৯.৮২ লক্ষ কোটি টাকা। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইনের ১০এ ধারায় কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রূপে চালিত ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা বা গ্রহণের ক্ষেত্রে ব্যাঙ্ক কোনও রকম চার্জ নিতে পারবে না। এই খবর সামনে আসার পর থেকে সামাজিক মাধ্যমে কিছু ইউজার জানতে চেয়েছেন, ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক কি চার্জ নিতে পারে?
আরও পড়ুন: New Market: অগ্নিনিরাপত্তায় গাফিলতি বরদাস্ত নয়, শ্রী রাম আর্কেডকে কড়া নির্দেশ দমকলের
মোদিকে কটাক্ষ রাহুলের
নরেন্দ্র মোদি সরকারের এ-হেন সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘২০০০ টাকার বেশি মার্চেন্ট ইউপিআই লেনদেনের উপর এমডিআর আরোপ করা যাবে। যদিও এই লেনদেনগুলো মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ। তবুও এই সংখ্যাটি মোট ইউপিআই লেনদেনের মূল্যের প্রায় ৬৫ শতাংশ। সরকার বলছে, গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হবে না। কিন্তু ব্যবসায়ীদের উপর যে মাশুল চাপবে, শেষ পর্যন্ত সেটি কোথা থেকে আসবে?’



