Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলার দফতর খালি করার দমকলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Abhishek Banerjee)। আগেই দমকলের এই নোটিশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বুধবার সেই নোটিশ খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।
দফতর পরিদর্শন (Abhishek Banerjee)
দলকে (কালীঘাট তৃণমূল) নতুন করে দমকলকে নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাও। কবে আধিকারিকরা ওই দফতর পরিদর্শনে যাবেন, তা ওই নোটিশে উল্লেখ করতে হবে। নোটিশ দেওয়ার পরই ক্যামাক স্ট্রিটের দফতর পরিদর্শন করতে যাবে দমকল। পরিদর্শনের পর সুরক্ষার জন্য কী কী করতে হবে, তা কালীঘাট তৃণমূলকে জানাতে হবে দমকলকে। দমকল আধিকারিকদের দেওয়া নির্দেশ মেনে সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে হবে কালীঘাট তৃণমূলকে। যদি নির্দেশ না মানা হয়, তাহলে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে পারবে দমকল কর্তৃপক্ষ। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল (Abhishek Banerjee)
৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বিলবোর্ড খুলতে গিয়ে অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কলকাতা পুরসভার কর্মীরা। তারপরই ওই ভবন পরিদর্শনে যায় দমকল দফতর। ওই ভবনের মালিককে নোটিশ পাঠিয়ে দমকল জানায়, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ নয়। অনেক সুরক্ষা ব্যবস্থা কাজ করছে না। তাই অবিলম্বে ওই দু’টি তল খালি করতে হবে।
আরও পড়ুন: USA: ট্রাম্পের ভিসা কড়াকড়ি সত্ত্বেও আমেরিকায় বাড়ছে ভারতীয়
মালিকপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। বুধবার দমকলের সেই নোটিশ খারিজ করে নতুন করে নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।



